স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৩:০৪ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

রাজাদের ব্যর্থতায় মাসাকাদজার বিদায়

হ্যামিল্টন মাসাকাদজা। ছবি : সংগৃহীত
হ্যামিল্টন মাসাকাদজা। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর হ্যামিল্টন মাসাকাদজা দায়িত্ব নেন নিজ দেশের ক্রিকেট এগিয়ে নেওয়ার। তবে চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হয় জিম্বাবুয়ে। এর জেরে দেশটির ক্রিকেট পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন সাবেক এই তারকা ক্রিকেটার। ২০১৯ সালে অবসরে যান তিনি। সেই থেকে এই পদে ছিলেন মাসাকাদজা। তবে এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট বলেছে, ‘এ সপ্তাহে পদত্যাগ করেছেন মাসাকাদজা। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়াকে পদত্যাগের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক।’ গত বছর নভেম্বরে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। প্রথম ম্যাচে নামিবিয়ার কাছে হেরে যায় জিম্বাবুয়ে। পরের ম্যাচে উগান্ডার কাছেও হেরে যায় তারা। ফলে তাদের গ্রুপ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয় নামিবিয়া ও উগান্ডার। নামিবিয়া এর আগে বিশ্বকাপ খেললেও এটি উগান্ডার প্রথম বিশ্বকাপ। এর আগে ওয়ানডে বিশ্বকাপেও খেলা হয়নি জিম্বাবুয়ের। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে না উঠতে পারায় ক্রিকেট পরিচালকের পদ থেকে সরে দাঁড়ান মাসাকাদজা। নিজের পদত্যাগপত্রে তিনি লিখেন, ‘আমাদের ক্রিকেট ও আমার দায়িত্বের সাফল্য এবং ব্যর্থতা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছি। আমার দায়িত্বকালে অনেক উন্নতি আছে। তবে উগান্ডার কাছে অপ্রত্যাশিত হারের পর আমরাই একমাত্র পূর্ণ সদস্য, যারা পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না, সে ব্যাপারটি থেকেই যায়। আমার ক্যারিয়ারে এটি সবচেয়ে বাজে মুহূর্ত, ক্রিকেট পরিচালক হিসেবে আমি এর পূর্ণ দায় নিচ্ছি।’ মাসাকাদজা আরও লিখেছেন, ‘সিদ্ধান্তটা বেশ কঠিন ছিল। জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতি আমি পুরোপুরি দায়বদ্ধ থাকব। ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পথে আমি ভিন্ন কোনো উপায়ে কাজ করতেও আগ্রহী।’ আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী খেলতে আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসার কথা জিম্বাবুয়ের। এ সফরে বাংলাদেশ-জিম্বাবুয়ের দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। তবে জানা গেছে, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টেস্ট দুটি বাদ দেওয়া হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 

বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি

ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়াল পুলিশ কর্মকর্তা

ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১৩ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

পানিবন্দি ২৫ গ্রামের মানুষ, খোয়াইয়ের পানিতে ভেসে গেল স্বপ্ন

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

১০

গভীর রাতে ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

১১

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১২

কুয়েতে তিন মার্কিন সেনা নিহতের খবর সত্য নয়: সেন্টকম

১৩

বরিশালের পথে প্রধানমন্ত্রী

১৪

প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

১৫

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবে ৬২ দেশ

১৭

স্টেশনে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৫ আসামি তিন দিনের রিমান্ডে

১৮

কাঁটাতারের বেড়ার ভিতরে বন্দি ১৭ পরিবার

১৯

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

২০
X