স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০২:৫৮ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

লিটনের ডাবল ডাক 

লিটন কুমার দাস । ছবি : সংগৃহীত
লিটন কুমার দাস । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন লিটন দাসের হয়েছেটা কী? একসময়ে টাইগারদের সেরা ব্যাটার যেন এখন নিজেকে হারিয়ে খুঁজছে। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ফিরেছিলেন প্রথম বলে গোল্ডেন ডাক মেরে। দ্বিতীয় ওয়ানডেতে তার কাছ থেকে আশা ছিল ভালো কিছুর, তবে দ্বিতীয় ম্যাচেও তিনি হতাশ করলেন। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও তিনি ফিরেছেন শূন্য রানে।

শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেও হতাশ করলেন লিটন। প্রথম ম্যাচে প্রথম বলেই বোল্ড হয়েছিলেন লিটন। এবার তৃতীয় বলে ক্যাচ তুলে ফিরেছেন। আজও ফিরলেন রানের খাতা খোলার আগেই। এবারও দিলশান মাদুশঙ্কার শিকারে পরিণত হয়েছেন। লিটন করতে গেলেন ফ্লিক। সে শটের জন্য স্কয়ার লেগ ও ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দুজন ছিলেন। লিটন ধরা পড়েছেন স্কয়ার লেগে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ২৯ রান। ওপেনার সৌম্য সরকারের সঙ্গে উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত।

ঘুরে দাঁড়ানোর ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। অভিজ্ঞ মহেশ থিকশানার বদলে তরুণ স্পিনার দুনিথ ওয়েল্লালাগেকে একাদশে এনেছে লঙ্কানরা। বাংলাদেশের একাদশে অবশ্য কোনো পরিবর্তন নেই। গত ম্যাচের ১১ জন নিয়েই মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

আর্জেন্টিনার জাল কাঁপানো কাবরালের সেই গোলই বিশ্বকাপের সেরা

১০

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

১১

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

১২

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

১৩

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

১৪

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

১৫

খাল পুনঃখনন শেষে ১ কোটি ২৫ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

১৬

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

১৭

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৮

ফাইনালে মেসিদের পিঠ ফেরানোয় বিতর্ক, নেপথ্য কারণ স্পষ্ট করলেন লিসান্দ্রো

১৯

শিক্ষা ক্যাডারের বদলি এখন তিন কমিটির হাতে

২০
X