ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০১:৪৫ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

২০-৩০ রান কম হয়েছে : তাওহীদ হৃদয়

তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত
তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত

আগে ব্যাটিং করে স্কোর বোর্ডে ২৮৬ রান যোগ করে বাংলাদেশ। রান তাড়ায় ১৭ বল বাকি রেখেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায় ফিরেছে সফরকারীরা।

সিরিজ জয়ের খুব কাছে থেকেও এখন অপেক্ষা বেড়েছে স্বাগতিকদের। ম্যাচের পর সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশের সেরা পারফর্মার তাওহীদ হৃদয় জানালেন, ২০-৩০ রান কম করেছেন তারা। সেটা করতে পারলে দৃশ্যপট ভিন্ন হতো বলে মনে করেন তিনি।

৭৫ রানে নাজমুল হোসেন শান্ত আউট হলে উইকেটে আসেন হৃদয়। একপাশ আগলে শেষ পর্যন্ত টেনে নেন তিনি। ৯৬ রানের অপরাজিত ছিলেন বাংলাদেশ ব্যাটার। কোথায় ম্যাচটা ছিটকে গেছে বাংলাদেশ! এমন প্রশ্নে হৃদয় বলেছেন, ‘আমার মনে হয় ২০-৩০ রান... (কম হয়েছে)। উইকেটটা যেমন ছিল ৩৩০/৩৪০ এর উইকেট। আমরা সেট হয়ে যদি আরেকটু এগিয়ে নিতে পারতাম, যারা সেট হয়েছিলাম। তাহলে হয়তোবা দৃশ্যটা ভিন্ন হতো।’

ম্যাচের মাঝ দিকে সৌম্যর সঙ্গে ৬৫ রানের জুটি হয় হৃদয়ে। ওই জুটিতে আরেকটু রান হলে ম্যাচে বাংলাদেশের স্কোর তিনশ পেরোতে এমন মতো হৃদয়ের, ‘আমার কাছে যেটা মনে হয়েছে, আমি সৌম্য ভাই বা যারা আমরা সেট হয়েছি হয়তোবা আমরা যদি ইনিংসটা আরেকটু ক্যারি করতাম; ওপর থেকে যদি আমি আর সৌম্য ভাই যখন খেলছিলাম, আমি সৌম্য ভাইকে বারবার বলেছিলাম, ‘সৌম্য ভাই আজকে খেলতে হবে।’ সৌম্য ভাইর ইনিংসটা যদি আরেকটু বড় হতো বা শান্ত ভাইর ইনিংসটা যদি আরেকটু বড় হতো, তাহলে হয়তোবা খেলার সিনারিওটা আরেকটু ভিন্ন হতো।’ সেটা না হওয়াতেই ম্যাচটা হেরে সিরিজ ঝুলে রইল শেষ ম্যাচ পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স, মুখোমুখি হবে যারা 

এমবাপ্পের গোলে প্রথমার্ধে এগিয়ে ফ্রান্স 

ফ্রান্স-সুইডেন ম্যাচে কারা জিতবে, জানাল সুপারকম্পিউটার 

দুই ভুলে একদিনেই ‘অন্ধকার’ জার্মান গণিতবিদের ভবিষ্যৎ

থাইল্যান্ডি জুয়ার মূল হোতাসহ নোয়াখালীতে গ্রেপ্তার ১০

ইরান সংশ্লিষ্টতার অভিযোগে মার্কিন নাগরিককে আটক করেছে ইসরায়েল 

ইলিশ নেই, খালি হাতে ফিরছেন জেলেরা

বড় দুঃসংবাদ ব্রাজিলের, শেষ ষোলো থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

চূড়ান্ত হলো ব্রাজিলের শেষ ষোলোর প্রতিপক্ষ, ম্যাচ কবে-কখন

হালান্ডের জয়সূচক গোলে রাউন্ড অফ-১৬ তে নরওয়ে  

১০

বিস্ফোরক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন এসএ পরিবহনের চেয়ারম্যান

১১

প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে ভাইকিংসরা

১২

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

১৩

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

১৪

নতুন মুদ্রানীতি ঘোষণা

১৫

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

১৮

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

১৯

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

২০
X