স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মার্চ ২০২৪, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সিরিজ স্থগিত করায় অস্ট্রেলিয়ার ওপর হতাশ আফগানিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে আফগানিস্তান বেশ নতুনই বলা চলে। নতুন দেশ বলেই স্বাভাবিকভাবেই সেরা দেশগুলোর বিপক্ষে খেলতে মুখিয়ে থাকে তারা। তবে সেই সুযোগও তাদের কাছে আসে কালে-ভদ্রে। আবার যদি এই সুযোগও হাতছাড়া হয় তাহলে স্বভাবতই হতাশ হওয়ার কথা তাদের। তৃতীয় বারের মতো ক্রিকেটের সবচেয়ে বেশি ট্রফি জয়ী দল অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করায় বেশ হতাশ আফগান ক্রিকেট বোর্ড।

এই বছরের আগস্টেই আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল মিচেল মার্শ-ম্যাক্সওয়েলদের। তবে তালেবান শাসিত দেশটিতে নারী ও মেয়েদের মানবাধিকার পরিস্থিতি অবনতির কথা উল্লেখ করে এই নিয়ে তৃতীয়বারের মতো দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করল অজিরা। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে আফগানদের।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এরকম সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। বুধবার (২০ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে এসিবি জানায়, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডে অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ হতাশাজনক।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এসিবি উল্লেখ করেছে, ‘আফগানিস্তানের বিপক্ষে আরেকটি দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করার ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে হতাশ এসিবি। আফগান বোর্ড সবসময় বিশ্বজুড়ে নিরপেক্ষ ও রাজনীতি মুক্ত ক্রিকেটকে সমর্থন করে। আফগানিস্তানে ক্রিকেটের গুরুত্ব ও এর সঙ্গে আফগানদের আবেগ-ভালোলাগা বিবেচনা করে ক্রিকেটকে রাজনৈতিক প্রভাব থেকে দূরে রাখার পক্ষে এসিবি।’

আফগান ক্রিকেট বোর্ড সরাসরি অভিযোগ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া সরকারের নির্দেশে কাজ করছে। তাই দেশটির ক্রিকেট বোর্ডের ওপর সরকারি হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১০

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১১

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১২

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৩

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৪

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৫

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৬

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৭

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৯

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

২০
X