স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০৯:৫২ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের ফেরার ম্যাচে বোলিংয়ে টাইগাররা

টসের দৃশ্য। ছবি: সংগৃহীত
টসের দৃশ্য। ছবি: সংগৃহীত

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ভরাডুবির পর বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াইয়ের ক্ষেত্র এখন চট্টগ্রাম। সিরিজে সমতা আনার লক্ষ্যে বাংলাদেশের সামনে জয় ভিন্ন অন্য কোনো পথ নেই। সেই লক্ষ্যে বন্দর নগরে অবশ্য সকালে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে আসেনি, লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয় ডি সিলভা টস জিতে সিদ্ধান্ত নিয়েছেন আগে ব্যাটিংয়ের। এই ম্যাচ দিয়ে এক বছর পর টেস্ট দলে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে হারের পর বাংলাদেশ মুখিয়ে আছে সিরিজে সমতা আনতে। শনিবার (৩০ মার্চ) চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী আহমেদ স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষটি শুরু হবে সকাল দশটায়।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের ভরাডুবির একাদশ থেকে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। সাকিব ও হাসান মাহমুদ ফিরেছেন একাদশে, তাদের জায়গা দিতে সরে যেতে হয়েছে নাহিদ রানা ও শরিফুল ইসলামকে।

অন্যদিকে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামা লঙ্কানদের একাদশেও আসছে পরিবর্তন। ইনজুরিতে পরা কাসুন রাজিথার জায়গায় দলে এসেছেন আসিথা ফার্নান্দো ।

বাংলাদেশ একাদশ-

নাজমুল হোসেন শান্ত, জাকির হোসেন, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ , খালেদ আহমেদ ও সাকিব আল হাসান।

শ্রীলঙ্কা একাদশ-

দিমুথ করুণারত্নে, নিরোশান মাদুশকা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, রমেশ মেন্ডিস/চামিকা গুনাসেকারা, প্রবাথ জয়সুরিয়া,আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X