স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০৭:০৭ পিএম
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় দলের চেয়ে আবাহনী শক্তিশালী!

খালেদ মাহমুদ সুজন। ছবি : সংগৃহীত
খালেদ মাহমুদ সুজন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দল বর্তমানে একপ্রকার করুণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। লঙ্কানদের বিপক্ষে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে বাজেভাবে হেরে হোয়াইওয়াশ হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অবস্থা এমন দাঁড়িয়েছে যে বাজে অবস্থার মধ্য দিয়ে যাওয়া এই দল থেকে না কি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল আবাহনীও শক্তিশালী। এমনটাই দাবি করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন।

এবারের ডিপিএলে চলমান আসরের ৯ ম্যাচ শেষে শীর্ষে রয়েছে ঢাকার ক্লাবটি। দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের ধারণা জাতীয় দল থেকে আবাহনী শক্তিশালী। রোববার (৭ এপ্রিল) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘কালকে শান্তকে (জাতীয় দলের অধিনায়ক) হাসতে হাসতে বলছিলাম তোর জাতীয় দল থেকে আমার আবাহনী এখন শক্তিশালী।’

এমনিতেই তারকানির্ভর দল গঠন করে থাকে আবাহনী। এবারের আসরেও তারকা সব ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে তারা। নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, জাকের আলি অনিকদের মতো তারকারা রয়েছেন এবারের দলে।

জাতীয় দল ছাড়াও আবাহনীর আরেক তারকা লিটন সম্পর্কেও কথা বলেন সুজন। তিনি বলেন, ‘জাকের এবং লিটন একটা ব্রেক চেয়েছে। লিটন বাংলাদেশের সেরা খেলোয়াড় এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি লিটনের ব্যাটিং সবসময় পছন্দ করি। লিটনের ব্যাটিং দেখা অন্যরকম একটা ব্যাপার।’

বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘আমার মনে হয়, বাংলাদেশ ক্রিকেটের সমাধান আমি না। বাংলাদেশের আরও বড় সমাধান আছে। জাতীয় দলের কোনো দায়িত্ব নিয়ে আগ্রহও নেই। গত বিশ্বকাপে আমি যা করেছি, আমি মনে করি ওটা আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে যায় না। হয়তোবা আমি অত বড় কোচ না, অত কিছু জানিও না ক্রিকেট নিয়ে। তারপরও আমি মনে করি আমার সম্মান আছে, গত বিশ্বকাপে আমি সেই সম্মানটা পাইনি। তো আমি আর এই কাজ করতেও চাই না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, জুনেই শনাক্ত ১২২ জন

বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার

খামেনির সঙ্গে শায়িত হবেন তার পরিবারের যেসব সদস্য 

খাস জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

অফিস উদ্বোধনকে ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

ক্ষুধা লাগলে মেজাজ ঠিক থাকে না, এটা কি কোনও রোগের লক্ষণ?

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ জিতবে কে, জানাল সুপারকম্পিউটার

‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস নয়’

প্রধান শিক্ষকের মাতলামির ভিডিও ভাইরাল, সাংবাদিকদের কুপ্রস্তাবের পর শোকজ

১০

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, কী বলছে ফিফা?

১১

গরু চুরি করতে গিয়ে গণধোলাই, পরে গ্রেপ্তার ২ যুবক

১২

ঢাবি সাদা দলের নাম ভাঙিয়ে তদবিরের অপচেষ্টা, সতর্ক থাকার আহ্বান

১৩

জায়েদ খান একটা বিনোদনের নাম, বললেন শাহরিয়ার নাজিম জয়

১৪

খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা

১৫

গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি ইসলামী আন্দোলনের

১৬

যেভাবে শীর্ষ ইরানি নেতাদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল 

১৭

দুই মাস ধরে পাইপ লিকেজে বের হচ্ছে গ্যাস, আতঙ্কে এলাকাবাসী

১৮

পর্যটন ভিসা চালুর পর ভারতীয় হাইকমিশনের নতুন বার্তা

১৯

‘সাদাকে সাদা, কালোকে কালো বলবেন’, সাংবাদিকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল

২০
X