স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪, ০৫:৩৭ পিএম
আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

টেস্টে ভরাডুবির পর লিটন-শান্তর জন্য বড় দুঃসংবাদ

নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে দুঃস্বপ্নের মতো এক সিরিজ কেটেছে বাংলাদেশের। দুই টেস্টের দুটোতেই বড় হারে ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে লিটন দাস এই সিরিজকে যত জলদি সম্ভব ভুলে যেতে চাইবেন।

এমনিতেও ওয়ানডে দলেও তিনি ছিলেন ব্যর্থ। যার দরুন সিরিজের মাঝপথে বাদও পড়তে হয় তাকে। টেস্ট সিরিজে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি লিটন । উল্টো নিজের উইকেট বিলিয়ে দলের পরাজয় আরো তরান্বিত করেছেন।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ঠিক সে অর্থে সফল ছিলেন না। ওয়ানডে সিরিজে ভালো করলেও টেস্টে হতাশ করেছেন। লিটন ও শান্তর অফফর্ম বাংলাদেশকেও ভুগিয়েছে। প্রথম টেস্টে ৩২৮ রানে রেকর্ড হারের পর দ্বিতীয় টেস্টেও পরাজয় বচরণ করতে হয়েছে ১৯২ রানের ব্যবধানে।

এমন হারের পর স্বাভাবিকভাবে র‌্যাঙ্কিংয়ে ধাক্কা আসার কথা হয়েছেও তাই। দলীয়ভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপে চার থেকে সাতে নেমে গিয়েছে বাংলাদেশ। ব্যক্তিগতভাবেও বাংলাদেশের অনেক খেলোয়াড়ের র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। তবে এর মধ্যে উল্লেখযোগ্য হল শান্ত এবং লিটনের অবনতি।

বুধবার (১০ এপ্রিল) আইসিসির সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ অবনমন হয়েছে লিটন দাসের। ৬২৫ রেটিং পয়েন্ট নিয়ে লিটন এখন আছেন ২৯ নম্বরে। আর বাংলাদেশ অধিনায়ক শান্তর অবনমন হয়েছে ৮ ধাপ। ৪৮৫ রেটিং পয়েন্ট নিয়ে টাইগার অধিনায়ক আছেন ৬১তম স্থানে।

তবে র‌্যাঙ্কিংয়ে উন্নতিও দেখেছেন টাইগারদের কয়েকজন। দ্বিতীয় টেস্টে ফিফটি করে র‍্যাঙ্কিংয়ে ওপরে উঠেছেন জাকির হাসান। প্রথম ইনিংসে ৫৪ রান করা এই ব্যাটার তিন ধাপ এগিয়ে আছেন ৭৫তম অবস্থানে। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮১ রান করা মিরাজ এগিয়েছেন ১১ ধাপ। উঠে এসেছেন ৮৮ নম্বর অবস্থানে। আর চার ধাপ এগিয়ে ৪৬তম স্থানে উঠে এসেছেন মুমিনুল হক।

এদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রবেশ করেছেন দ্বিতীয় টেস্ট দিয়ে অভিষেক হওয়া হাসান মাহমুদের। ছয় উইকেট নিয়ে ৯৫ তম অবস্থানে রয়েছেন এই ডানহাতি পেসার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১০

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১১

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১২

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৩

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৪

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৫

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৬

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৭

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৮

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৯

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

২০
X