স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০১:২১ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

একদিনে শীর্ষস্থান হারালেন মুস্তাফিজ

আপাতত সময়ের জন্য চাহালের কাছে পার্পল ক্যাপ হারালেন মুস্তাফিজ। ছবি : সংগৃহীত
আপাতত সময়ের জন্য চাহালের কাছে পার্পল ক্যাপ হারালেন মুস্তাফিজ। ছবি : সংগৃহীত

এবারের আইপিএলে বলতে গেলে সবাইকে চমকেই দিয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ৪ ম্যাচেই নিয়েছেন ৯ উইকেট। বুধবার রাতের রাজস্থানের ম্যাচের আগ পর্যন্ত তিনিই ছিলেন তখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি। তবে গতকালকের ম্যাচেই ইয়ুজবেন্দ্র চাহালের কাছে সর্বোচ্চ উইকেট শিকারির শীর্ষস্থান হারিয়েছেন তিনি।

বুধবার (১০ এপ্রিল) গুজরাট টাইটানস ও রাজস্থান রয়েলসের ম্যাচে এই রহস্য স্পিনার ছাড়িয়ে গেছেন ফিজকে। ১০ উইকেট নিয়ে এখন পার্পল ক্যাপ রাজস্থানের এই খেলোয়াড়ের দখলে।

আইপিএলে বুধবারের একমাত্র ম্যাচে যদিও গুজরাটের কাছে তিন উইকেটে হেরেছে রাজস্থান তবে ম্যাচ হারলেও ব্যক্তিগত সাফল্যে উজ্জ্বল ছিলেন চাহাল। খরুচে বোলিংয়ের পরেও ২ উইকেট পেয়েছেন এই লেগ স্পিনার। আর এই দুই উইকেটই তাকে মুস্তাফিজকে ছাড়িয়ে উঠিয়েছে শীর্ষস্থানে।

রাজস্থানের দেয়া ১৯৭ রানের টার্গেট ডিফেন্ডে বোলিংয়ে নেমে গুজরাটের বিজয় সঙ্করকে আউট করে প্রথম উইকেট পান চাহাল। এরপর গুজরাটের অধিনায়ক শুভমান গিলকেও তুলে নেন এই লেগ স্পিনার। ৪ ওভার বোলিং করে ৪৩ রানে নিয়েছেন ২ উইকেট।

চাহাল ৫ ম্যাচে নিয়েছেন এই ১০ উইকেট। তবে মুস্তাফিজ ৪ ম্যাচ খেলে ৯ উইকেট শিকার করেছেন। ভিসা সংক্রান্ত কাজের জন্য আইপিলের মাঝেই দেশে ফিরতে হয়েছিল মুস্তাফিজকে। যার ফলে একটি ম্যাচ মিস করেন তিনি।

আগামী ১৪ তারিখ মুম্বাইয়ের বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামবে চেন্নাই। আশা করা যায় সেই ম্যাচে একাদশে সুযোগ পাবেন মুস্তাফিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের অঘটন

ফুটবল, শপথ আর স্বপ্নে মুখর বাগেরহাট, যাত্রা শুরু রকেট ফুটবল একাডেমির

বিশ্বকাপে কবে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

আওয়ামী লীগের ৫ নেতাকর্মী আটক

মেয়ের বিয়ের ১২ বছর পর নাতির জন্ম, আনন্দে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা

আন্দোলন হয় রংপুরে, বাজেট যায় দক্ষিণে: ড. আতিক মুজাহিদ

ঘানার সেই বিতর্কিত তান্ত্রিক বলছেন, ‘এবার বিশ্বজয়ী পর্তুগাল’

তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা

পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সম্পাদক চন্দন দাস

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১০

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান, দাবি ট্রাম্পের

১১

৪ মাস আগে মালদ্বীপে আসা তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিশ্বকাপে গোলবন্যায় নতুন রেকর্ড

১৩

মৌলভীবাজারে কালবেলার সাংবাদিক রুমেল আহমেদের ওপর হামলা

১৪

মহাকাশে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৫

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান 

১৬

রাজনীতি নয়, প্রশাসন দেশের জন্য কাজ করবে: মঈন খান 

১৭

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৮

আকাশি-সাদা জার্সিটা কীভাবে পেল আর্জেন্টিনা?

১৯

রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

২০
X