স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ০৬:৫৪ পিএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারত ছাড়তে চেয়েছিলেন বুমরাহ

জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত
জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত

বর্তমান ক্রিকেট বিশ্বে সেরা বোলারের তালিকা তৈরি করতে বলা হলে সবার ওপরের নাম থাকবে জাসপ্রিত বুমরাহর। একসময়ের স্পিননির্ভর ভারত বোলিংকে পেস প্রধান বানানোর মূল কারিগর তিনি। তার অনুপস্থিতিতে নড়বড়ে হয়ে পড়ে রোহিত শর্মার দলের অবস্থা।

বিশ্বের যে কোনো দল এরকম খেলোয়াড়কে পেলে মাথায় তুলে রাখবে। ভারতের দর্শকরা স্বস্তি পাবে যে এরকম বোলার অন্য কোনো দলে না খেলে শুধু তাদের দলেই খেলে। তবে ভারতের এই পেসার না কি একসময় ভারত ছেড়ে বিদেশে পাড়ি জমাতে চেয়েছিলেন।

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের চলতি মৌসুমে ব্যস্ত সময় কাটছে বুমরাহর। ৫ ম্যাচে ১১ উইকেট নিয়ে বর্তমানে আসরের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনি। আসরে ব্যস্ত সময় পার করার মধ্যেই জিও সিনেমাকে দেওয়া সাক্ষাৎকারে অবাক করা তথ্য দিলেন এই পেসার। জানালেন একটা সময় নিজ দেশ ছেড়ে কানাডায় চলে যাওয়ার। সে অনুযায়ী প্রস্তুতও শুরু করেছিলেন তিনি। ২০১৩ সালে আইপিলের দল মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার আগে ভারত ছাড়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন তিনি।

সাক্ষাৎকারে বুমরাহ বলেন, ‘সব ছেলেই ক্রিকেটার হিসেবে বড় হতে চায়। বড় মঞ্চে খেলতে চায়। দেশের প্রতিটি রাস্তায় খেলা ২৫ জন করে ছেলে ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখে। তাই বিকল্প পরিকল্পনা থাকা উচিত। ওখানে (কানাডায়) আমার কয়েকজন আত্মীয় থাকেন। তাই ভেবেছিলাম ওখানে গিয়ে পড়াশোনা শেষ করব। তার পর কাকার বাড়িতে থেকে বাকিটা চেষ্টা করব। আমাদের পুরো পরিবারেরই কানাডায় চলে যাওয়ার পরিকল্পনা ছিল।’

তবে মায়ের কারণে সে পরিকল্পনা থেকে ফিরে এসেছিলেন বুমরাহ। তার পরিবারের সবাই কানাডায় চলে যেতে রাজি থাকলেও মায়ের ছিল আপত্তি। শেষ পর্যন্ত ভারতে থেকে যেতে হয় বুমরাহকে। সুযোগ পান আইপিএলে। তারপর জাতীয় দলে। বল হাতে নজর কাড়েন বিশ্ব ক্রিকেটের। তিনি এখন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম স্তম্ভ। কানাডার হয়ে খেললে হয়তো আজকে বিশ্ব সেরাদের একজন হতে পারতেন না তিনি। এ অবস্থানে আসার জন্য তাই মায়ের কাছে কৃতজ্ঞ বুমরাহ।

তিনি বলেন, ‘আমার মা পরে মত পরিবর্তন করেন। তিনি কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে রাজি হননি। ওখানকার সংস্কৃতি পছন্দ নয় মায়ের। মায়ের ওই সিদ্ধান্ত আমারও উপকারে লেগেছে। তাই আমি খুশি। নিজেকে ভাগ্যবানও মনে করি। ওখানে একবার চলে গেলে হয়তো কানাডার হয়ে খেলার চেষ্টা করতাম। কানাডার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো কিছু করার চেষ্টা করতাম।’

ভারতের হয়ে এখন পর্যন্ত ৩৬টি টেস্ট, ৮৯টি ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বুমরাহ। যেখানে তার শিকার যথাক্রমে ১৫৯, ১৪৯ ও ৭৪ উইকেট। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ১২৪ ম্যাচ খেলে ১৫০টি উইকেট নিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের গওয়াদরে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী / আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

টাকা নিয়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না’

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

১০

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

১১

নেতানিয়াহু জানে, আসল বস কে: ট্রাম্প

১২

নেই বাবার জানাজায়, কোথায় আছেন মোজতবা খামেনি?  

১৩

বঙ্গোপসাগরে ট্রলিং সিন্ডিকেটের দৌরাত্ম্য

১৪

রোহিঙ্গা ক্যাম্পে গোপন পথ, বাড়ছে অপরাধের শঙ্কা

১৫

বড় অঙ্কে পরিবর্তনের পর আজ যত টাকা ভরিতে মিলছে স্বর্ণ

১৬

শৈশবের দারিদ্র্য নিয়ে ব্রিটিশ শিক্ষামন্ত্রীর মন্তব্য, অতিরঞ্জনের অভিযোগ প্রতিবেশীর

১৭

যেভাবে ব্রিটিশ ‘গ্যাংস্টারদের’ নতুন আখড়া হয়ে উঠল নেদারল্যান্ডস 

১৮

বায়ুদূষণে আজ শীর্ষে নয়াদিল্লি, ঢাকার অবস্থান কত

১৯

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মুশফিকের বার্তা

২০
X