স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে স্মৃতি মান্ধানারা

সিলেটে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় স্মৃতি মান্ধানাদের। ছবি : সংগৃহীত
সিলেটে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় স্মৃতি মান্ধানাদের। ছবি : সংগৃহীত

ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা, সদ্যই অস্ট্রেলিয়ার সঙ্গে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করেছে জ্যোতিরা। এবার সেই সিরিজের রেশ না কাটতেই জ্যোতি-নাহিদাদের সামনে এখন ভারত পরীক্ষা।

ঘরের মাঠে ভারত দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া এই সিরিজের জন্য বাংলাদেশ সফরে এসেছে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানারা। মঙ্গলবার (২৩ এপ্রিল) কলকাতা থেকে রওনা দিয়ে দুপুরের মধ্যেই সিলেট পৌঁছেছে ভারত নারী দল।

ভারতের নারী ক্রিকেট দলের এবার তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো। ২০১৪ সালে প্রথমবারের সফরে ৩-০ ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। এরপর গত বছরের জুলাইয়ে ভারতের সর্বশেষ সফরে তারা সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

আগামী ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে হবে যথাক্রমে পরের চার ম্যাচ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম দুই ও শেষ ম্যাচ হবে দিবারাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। একই ভেন্যুর আউটারে তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি হবে দিনের আলোতে। শুরু হবে দুপুর ২টায় আবার শেষ ম্যাচ হবে সন্ধ্যা ৬ টায়।

বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, ঋতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন, দিলারা আক্তার, রুবা হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিঙ্কি।

ভারত দল: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সানজানা সাজিভান, রিচা ঘোষ (উইকেটকিপার), স্বস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইসহাক, আশা সোবহানা, রেনুকা সিং ও তিতাস সাধু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১০

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১১

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১২

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৩

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৪

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৫

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৬

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৭

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৮

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৯

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

২০
X