মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৩, ০৭:২৬ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৩, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফির পাশে ভারত ও অস্ট্রেলিয়ার অধিনায়ক
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফির পাশে ভারত ও অস্ট্রেলিয়ার অধিনায়ক

ইংল্যান্ডে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রতিযোগিতার দ্বিতীয় আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় লন্ডনের কেনিংটন ওভালে শুরু হবে দুই দলের মধ্যকার লাল বলের ধ্রুপদী লড়াই। প্রথমবারের মতো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে অস্ট্রেলিয়া। গতবার প্রথম আসরের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি ভারত। হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। টানা দ্বিতীয় ফাইনালে এবার শিরোপায় চোখ রোহিত শর্মাদের।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিততে মরিয়া সাদা পোশাকে বর্তমানে এক নম্বরে থাকা দল ভারত। অন্যদিকে প্রথমবার ফাইনালে উঠা অস্ট্রেলিয়াও ছেড়ে কথা বলবে না। ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট নিজেদের করে নিতে চায় প্যাট কামিন্স বাহিনী।

সাম্প্রতিক পরিসংখ্যানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশ এগিয়ে ভারত। সর্বশেষ চার টেস্ট সিরিজই জিতেছে রোহিত শর্মারা। এর মধ্যে ঘরের মাঠে দুটি, অস্ট্রেলিয়ায় দুটি। চারটি সিরিজেই ভারত জিতেছে ২-১ ব্যবধানে।

ওভালে তারপরও ভারতের বিরুদ্ধে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। এই মাঠে দলের তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথের পারফরম্যান্স উজ্জীবিত করবে অজিদের। তিন টেস্টে স্মিথের রান ৩৯১, গড় ৯৭.৭৫। সেঞ্চুরি রয়েছে দুটি, ৮০’র উপরে ইনিংস পাঁচটি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। থার্ড আম্পায়ার ও ফোর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড কোটেলব্রো এবং শ্রীলংকার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের রিচি রিচার্ডসন। ফাইনালে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার এবং রানার্সআপ দল পাবে ৮ লাখ ডলার।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

১০

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১১

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১২

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১৩

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৪

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৫

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৬

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৭

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৮

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৯

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

২০
X