স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৫:৩৯ পিএম
আপডেট : ০১ মে ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কাছে হেরেও সুখবর পেলেন জ্যোতি-রাবেয়া

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের সিরিজে মাঝপথে সুখবর পেলেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও স্পিনার রাবেয়া খান। ব্যক্তিগত নৈপুণ্যে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন এ দুই টাইগ্রেস।

সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে ৪৮ বলে ৫১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। আর একই ম্যাচে ২৩ রানে ৩ উইকেট শিকার করেন পেসার রাবেয়া।

এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা-আইসিসি প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে। নতুন প্রকাশিত এ র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দুজনেরই। নারী ক্রি টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিয়ে তিন ধাপ এগিয়েছেন জ্যোতি। ফলে ১৬ থেকে ১৩তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের অধিনায়ক।

বোলারদের মধ্যে আট ধাপ সেরা দশে জায়গা করে নিয়েছেন রাবেয়া খান। বর্তমানে আইসিসি র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে রয়েছেন এ লেগ স্পিনার। তবে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে লম্বা জাম্প দিয়েছেন পেসার মারুফা আক্তার। ১১ ধাপ এগিয়ে বর্তমানে ৩২তম স্থানে আছেন বাঁহাতি এ পেসার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১০

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১১

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১২

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৩

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৪

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৫

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৭

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৮

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৯

মেসির রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় মিলল পারিবারিক ইতিহাসের অজানা অধ্যায়

২০
X