স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বাজে ফর্মে থাকা লিটন-শান্তর র‌্যাঙ্কিংয়ে অবনতি

বাজে ফর্মে থাকা শান্ত-লিটনের র‌্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে। ছবি : সংগৃহীত
বাজে ফর্মে থাকা শান্ত-লিটনের র‌্যাঙ্কিংয়েও অবনতি হয়েছে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস যে বাজে ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন তা বোঝার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হতে হয়না। বারবার ব্যর্থ হওয়া এই ব্যাটার কোন যুক্তিতে দলে আছেন এই নিয়েও প্রশ্ন তুলছে অনেকেই। এত সমালোচনার মধ্যে আরও একটি দুঃসংবাদ পেলেন এই ব্যাটার আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে ডানহাতি এই ব্যাটারের।

এর আগের মাসের প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে লিটনের অবস্থান ছিল ২৯ নম্বরে। তবে লঙ্কানদের সাথে সিরিজের পর চলতি জিম্বাবুয়ে সিরিজেও ব্যর্থতার বৃত্তে থাকায় সেই জায়গা থেকেও দুই ধাপ অবনমন হয়ে তিনি নেমে গেছেন ৩১ নম্বরে। একই অবস্থা হয়েছে এই সিরিজে ধুঁকতে থাকা বাংলাদেশের দলপতি নাজমুল হোসেন শান্তরও। দুই ধাপ পিছিয়ে ৩২ নম্বর থেকে ৩৪ নম্বরে নামতে হয়েছে টাইগারদের অধিনায়ককে।

তবে ব্যাটারদের ব্যর্থতার এই সিরিজে ব্যতিক্রম তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ে সিরিজে বাকিরা ব্যর্থ হলেও দারুণ ব্যাটিং করে প্রশংসা কুড়িয়েছেন তাওহীদ হৃদয়। সিরিজে সর্বোচ্চ রানের মালিকও তিনি। দারুণ ব্যাটিংয়ের প্রভাব পড়েছে তার র‍্যাঙ্কিংয়েও। বড় লাফে প্রথমবারের মতো ব্যাটারদের তালিকায় সেরা ১০০ এর মধ্যে জায়গা করে নিয়েছেন হৃদয়।

নতুন র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়েছেন তাওহীদ হৃদয়। অস্ট্রেলিয়ার বেন ম্যাকডারমটের সঙ্গে যৌথভাবে ৯০ নম্বরে আছেন তিনি। দুই ধাপ এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। ৮১ নম্বরে উঠে এসেছেন তিনি।

এছাড়াও দুই ধাপ পিছিয়েছেন দীর্ঘদিন দলের বাইরে থাকা সাকিব আল হাসানও। কামিন্দু মেন্ডিসের সঙ্গে ৭২তম স্থানে রয়েছেন তিনি। তবে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ধরে রেখেছেন সাকিব।

এদিকে ব্যাটারদের ব্যর্থতার মধ্যেও বোলাররা দারুণ নৈপুণ্য দেখিয়েছেন । বিশেষ করে তাসকিন আহমেদ তার বোলিং দিয়ে মুগ্ধতা ছড়িয়েছেন। বোলারদের নৈপুণ্যেই বলতে গেলে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়েও যার প্রভাব পড়েছে।

জিম্বাবুয়ে সিরিজে দারুণ নৈপুণ্য দেখিয়ে ৩ ম্যাচে ৮.৮ গড়ে ৬ উইকেট শিকার করা তাসিকন আহমেদ টি-টোয়েন্টিতে ক্যারিয়ারসেরা রেটিং অর্জন করেছেন। নতুন র‍্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়েছেন তিনি। হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি বোলারদের তালিকার ২৬ নম্বরে উঠে এসেছেন তাসকিন। টি-টোয়েন্টিতে এটাই তার সেরা র‍্যাঙ্কিং।

তাসকিনের মতো মেহেদীও সুখবর পেয়েছেন। প্রথম দুই ম্যাচে ৩ উইকেট শিকার করায় তিনিও ছয় ধাপ এগিয়েছেন। নতুন র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের টিম সাউদির সঙ্গে যৌথভাবে ২২ নম্বরে আছেন মেহেদী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

২০ টাকার ঝালমুড়ি নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

১০

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

১১

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১২

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১৩

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১৪

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১৫

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১৮

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

২০
X