স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৯:১১ এএম
আপডেট : ১৬ মে ২০২৪, ০৯:৪৯ এএম
অনলাইন সংস্করণ

নীরবতা ভেঙে যা বললেন সাইফউদ্দিন-মিরাজ

মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। পুরোনো ছবি
মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। পুরোনো ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গতকাল বুধবার মধ্যরাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অথচ যুক্তরাষ্ট্রগামী বিমানে থাকতে পারতেন মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ে সিরিজ শেষ হওয়ার আগ পর্যন্তও ছিলেন আলোচনায়। কিন্তু শেষ মুহূর্তে বাদ দেওয়া হয় তাকে।

অন্যদিকে লিটন দাসের ফর্মহীনতায় হঠাৎ আলোচনায় এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু শেষ পর্যন্ত লিটনের ওপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ফলে বিশ্বকাপ দলে জায়গা হয়নিও তার। দল ঘোষণার দীর্ঘ সময় পর নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন দুজনই।

মঙ্গলবার (১৪ মে) ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। এ ছাড়া আফিফ হোসেন ও হাসান মাহমুদ জায়গা পেয়েছেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে।

বিশ্বকাপগামী দলে সুযোগ না পাওয়ায় আলোচনার সৃষ্টি হলেও তারা দুজন ছিলেন নীরব। অবশেষে নীরবতা ভেঙেছেন দুজন। বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন এই দুই অলরাউন্ডার। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশ্বকাপ স্কোয়াডের গ্রুপ ছবি পোস্ট করেন মোহাম্মদ সাইফউদ্দিন। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভকামনা বাংলাদেশ দলের জন্য।’ এরপর জুড়ে দিয়েছেন প্রার্থনা ও ভালোবাসার ইমোজি।

বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলকে শুভকামান জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছে মেহেদী হাসান মিরাজ। বিশ্বকাপ দলের ছবি পোস্ট করেছেন তিনি। একই সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘দলের সাথে সরাসরি না থাকলেও একজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী হিসেবে সবসময় আমিও এই দলেরই একজন...। টি২০ বিশ্বকাপের এই পথচলায় সবার প্রতি শুভকামনা।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ রয়েছে টাইগারদের। আগামী ২১, ২৩ ও ২৫ মে মাঠে গড়বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের এই সিরিজ। এ সিরিজে খেলবেন না তাসকিন।

এই সিরিজের পর বিশ্বকাপের জন্য মনোনিবেশ করবে টাইগাররা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস আর ১৭ জুন নেপালের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১০

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১১

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১২

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১৩

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৪

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৫

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৬

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৭

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৮

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৯

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

২০
X