ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৪:৫০ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ায় মারুফার বোলিং দেখতে মুখিয়ে মান্ধানা

মারুফাকে প্রশংসায় ভাসালেন স্মৃতি মান্ধানা। ছবি : সংগৃহীত
মারুফাকে প্রশংসায় ভাসালেন স্মৃতি মান্ধানা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সফরে ভারতীয় ব্যাটারদের চমকে দেওয়া একমাত্র পেসার মারুফা আক্তার। তার বোলিং তোপে প্রথম ওয়ানডেতে ১১৩ রানে আটকে যায় সফরকারীরা। একাই চার উইকেট নিয়ে বাংলাদেশকে ঐতিহাসিক জয় এনে দেন মারুফা। দ্বিতীয় ম্যাচেও দারুণ ছন্দে ছিলেন তিনি। বাংলাদেশ পেসারের বোলিংয়ে মুগ্ধ খোদ ভারতীয় খেলোয়াড়রা। টিম হোটেলে মারুফার সঙ্গে দেখা হওয়ার পর তার প্রশংসা করেছেন স্মৃতি মান্ধানা।

আজ মিরপুর ম্যাচপূর্বক সংবাদ সম্মেলনেও মারুফার প্রশংসা করতে গিয়ে স্মৃতি বলেছেন, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো পেসবান্ধব উইকেটে মারুফার পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছেন তিনি। মিরপুরের মারুফা ওই ধরনের উইকেটে আরও কতটা ভয়ঙ্কর হতে পারেন, সেটাই দেখতে চান বিশ্বসেরা এ ব্যাটার।

প্রথম ম্যাচে মান্ধানাকে দারুণ এক ডেলিভারিতে কিপারের গ্লাভসবন্দি করেন মারুফা। দ্বিতীয় ম্যাচেও দারুণ চেপে রেখেছিলেন তিনি। মারুফাকে খেলা কতটা কষ্টকর সেটা অকপটে স্বীকার করেন ভারতীয় এ ওপেনার। ‘রিলিজ থেকে তার বল ধারণার চেয়ে প্রায় ২ মাইল (ঘণ্টায়) বেশি দ্রুতগতির মনে হয়। তাই আরেকটু বেশি প্রস্তুত থাকতে হয় (ব্যাটারদের)। এ ধরনের উইকেট অবশ্যই তাকে খুব একটা সহায়তা করছে না। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সে কেমন করে, দেখার অপেক্ষা থাকবে।’

আগামী ২০২৫ সালের ফিউচার সফরসূচিতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মাটিতে খেলার সম্ভাবনা নেই বাংলাদেশের। সেক্ষেত্রে মারুফার ঝলক দেখতে আরও অপেক্ষা বাড়তে পারে ভারতীয় এ ব্যাটারের। তবে মারুফার বোলিং অ্যাকশন চোখে লেগেছে তার। ‘মারুফার অ্যাকশন একদমই আলাদা। সে যতটা জোরে বল করে, অ্যাকশনের কারণে এর চেয়ে আরও দ্রুতগতির মনে হয়। তার রিলিজ পয়েন্ট থেকে আমাদের ধারণার চেয়ে আরেকটু বেশি স্কিড করে বল।’ ‘আমি বলব, সে খুব ভালো একজন ক্রিকেটার। গত ম্যাচ শেষে তার সঙ্গে খানিকটা কথা হয়েছে আমার। তাকে অভিনন্দন জানিয়ে বলেছি যে, তার পারফরম্যান্স আমাদের সবাইকে দারুণ অনুপ্রাণিত করেছে...’-যোগ করেন মান্ধানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X