স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১০:০১ এএম
আপডেট : ৩০ মে ২০২৪, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ
টি-টোয়েন্টি বিশ্বকাপ

আমেরিকায় পাকিস্তান-ভারত ম্যাচে জঙ্গি হামলার আশঙ্কা

রোহিত শর্মা ও বাবর আজম। ছবি : সংগৃহীত
রোহিত শর্মা ও বাবর আজম। ছবি : সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপের রোমাঞ্চ। আগামী ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) আয়োজক যুক্তরাষ্ট্র-কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। রেকর্ডসংখক ২০ দলের অংশগ্রহণের এই বিশ্বকাপের সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্ব আসরে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ভারত-পাকিস্তান লড়াই। আগামী ৯ জুন আমেরিকার নিউইয়র্কের নাসাউ স্টেডিয়ামে হওয়ার কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ। কিন্তু বিশ্বকাপের এ ম্যাচে জঙ্গি হামলার জঙ্গি সংগঠন প্রো-আইএসআইএস গ্রুপ।

ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার কথা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটি। ভিডিওটিতে জঙ্গি এ হামলার নাম বলা হচ্ছে ‘লোন উলফ’। যে কেউ এই হামলা চালাতে পারে বলে উল্লেখ্য করা হয়েছে প্রকাশিত ভিডিওতে।

হুমকি পাওয়ার পরপরই সতর্ক নিউইয়র্ক পুলিশ। হুমকিটিকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়ে নিরাপত্তার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার।

স্থানীয় গণমাধ্যমে তিনি বলেন, ‘একটি ভিডিও বার্তায় জঙ্গি সংগঠনের পক্ষ থেকে ‘লোন উলফ’ হামলার হুমকি দেওয়া হয়েছে। যেখানে এত বড় একটা ম্যাচ এবং প্রচুর দর্শক আসবেন, সেখানে কোনও কিছুই হালকাভাবে নেওয়া যায় না।’

রাউডার আরও জানান এ ধরনের হুমকি প্রথম নন। এর আগে চলতি বছর এপ্রিলে থেকে আরেক জঙ্গি সংগঠন আইএস-খোরাসান একই রকম হামলার হুমকি দিচ্ছে। তবে কোথায় বা কী ধরনের হামলা করা হবে সে বিষয়ে পরিস্কার তথ্য ছিল না।

তবে এবারই প্রথম নির্দিষ্ট করে ভারত-পাকিস্তান ম্যাচে হামলার কথা বলা হচ্ছে। এর আগে দুই মহারথীর লড়াইয়ের ভেন্যু নাসাউ স্টেডিয়ামের উপর দিয়ে একটি ড্রোন উড়তে দেখা যায়। সেখানে লেখা ছিল ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ ‘৯/৬/২০২৪’। এরপরই নড়চড়ে বসে নিউইয়র্ক প্রশাসন।

ম্যাচকে ঘিরে শহরের নিরাপত্তা বৃদ্ধি করতে স্টেট পুলিশকে নির্দেশ দিয়েছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আলাদা করে মানুষের নিরাপত্তা নিয়ে কোনও সংশয় তৈরি হয়নি। তবে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। গত কয়েক মাস ধরেই আমাদের প্রশাসন যোগাযোগ রাখছে নাসাউ কাউন্টি এবং ফেডারেল ল এনফোর্সমেন্টের সঙ্গে। নিউইয়র্কের মানুষ এবং বাইরে থেকে যারা ওই ম্যাচ দেখতে আসবেন তারা যাতে সুরক্ষিত থাকেন তার ব্যবস্থা গ্রহণ করব আমরা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X