স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৭:৪০ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৭:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে খেলতে বাংলাদেশের দরকার ২১২ রান

বাংলাদেশের দুই ওপেনার নাঈম শেখ ও তানজিদ। ছবি : সংগৃহীত
বাংলাদেশের দুই ওপেনার নাঈম শেখ ও তানজিদ। ছবি : সংগৃহীত

দলীয় ১৩৭ রানে ভারতের ৭ উইকেট তুলে নেয় বাংলাদেশ ‘এ’ দল। ধারণা করা হচ্ছিল ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে ওঠার সহজ লক্ষ্য পাবে সাইফ-সৌম্যরা। কিন্তু অধিনায়ক ইয়াশ ধুলের একক লড়াইয়ে চ্যালেঞ্জিং স্কোর পায় ভারত ‘এ’ দল।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ১ বলে অলআউট হয় ভারত। ফলে ফাইনাল খেলতে হলে বাংলাদেশকে করতে হবে ২১২ রান।

২৯ রানে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাই সুদর্শনকে (২১) ফিরিয়ে ভারতের উদ্বোধনী জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। দ্বিতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন অভিষেক শর্মা ও নিকিন জোসে। জোসেকে (১৭) আউট করে এই জুটিটি ভাঙেন অধিনায়ক সাইফ হাসান।

এরপরই ভারতীয় ব্যাটারদের চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। পরের ওভারে অভিষেক শর্মাকে (৩৪) সাজঘরে ফেরান রাকিবুল হাসান। এরপর নিশাত সান্ধুকেও (৫) আউট করেন বাঁহাতি এ স্পিনার।

দারুণ এক ডেলিভারিতে ১২ রান করা রিয়ান পরাগকে বোল্ড করেন সাকিব। পরের ওভারে উইকেটকিপার ধ্রুব জুরেলকে (১) এলবিডব্লিউ করে ভারতের বিপদ বাড়ান শেখ মাহাদি হাসান। এরপর হার্শিত রানাকেও (৯) ফেরান ডানহাতি এ অফস্পিনার।

কোণঠাসা অবস্থা থেকে অধিনায়ক ইয়াশ ধুলের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে করেন তিনি। ৮৫ বলে ৬৬ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন তিনি। বাংলাদেশের শেখ মাহেদি, তানজিম আর রাকিবুল হাসান নেন দুটি করে উইকেট।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X