স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৯:৫১ এএম
আপডেট : ০৪ জুন ২০২৪, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

আফগানদের কাছে বিধ্বস্ত উগান্ডা

আফগানদের সামনে দাড়াতেই পারেনি উগান্ডা। ছবি : সংগৃহীত
আফগানদের সামনে দাড়াতেই পারেনি উগান্ডা। ছবি : সংগৃহীত

একদল খেলতে নেমেছে নিজেদের প্রথম বিশ্বকাপে, আরেক দল বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটের উঠতি শক্তি। স্বাভাবিকভাবেই নবাগত দলটির পাত্তা পাওয়ার কথা না উঠতি শক্তির কাছে। তবে ঠিক এতো বাজেভাবে যে দলটি হারবে তা মনে হয় ভাবেনি কেউই, বলা হচ্ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ও উগান্ডার মধ্যকার ম্যাচের কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম ম্যাচে আফগানদের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে প্রথম বিশ্বকাপ খেলতে নামা উগান্ডা।

মঙ্গলবার (৪ জুন) গায়ানার প্রভিডেন্স ন্যাশনাল স্টেডিয়ামে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে আফগানিস্তান ও উগান্ডা। যেখানে টস হেরে প্রথমে ব্যাট করা আফগানদের ১৮৩ রানের জবাবে মাত্র ৫৮ রানে গুটিয়ে যায় নবাগত উগান্ডা। আফগানদের পক্ষে ফজল হক ফারুকি মাত্র ৯ রানের খরচায় নেন ৫ উইকেট। ১২৫ রানের বিশাল জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করেছে রশীদ খানের আফগানিস্তান।

আফগানদের দেওয়া ১৮৪ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নামা উগান্ডা ম্যাচের শুরুতেই পথ হারায়। ফজলহক ফারুকীর করা প্রথম ওভারের প্রথম বল চার মেরে শুরু করেন উগান্ডার ওপেনার রোনাক প্যাটেল। তবে ফারুকীর পরের দুই বলেই দুই উইকেট হারায় নবাগত দলটি।

এরপর দ্বিতীয় ওভারেও একই দশা। ৪ রানে ২ উইকেট হারানো উগান্ডা ১৮ রান পর্যন্ত যেতেই হারায় ৫ উইকেট। তখন হার শুধু সময়ের ব্যাপার মাত্র। তবে এরপর রিয়াজাত আলী শাহ ও রবিনসন ওবুয়ার ব্যাটে চড়ে সর্বনিম্ন স্কোরের লজ্জা থেকে বাঁচে দলটি। তবে শেষ পর্যন্ত ৫৮ রানের বেশি যেতে পারেনি তারা। তাতে ১২৫ রানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান।

আফগানদের হয়ে ফারুকী ৪ ওভার বোলিং করে ৯ রানে নেন ৫ উইকেট। এছাড়াও নবীন-উল-হক দুইটি এবং অধিনায়ক রশীদ খানে ২টি উইকেট নেন। বাকি উইকেটটি গিয়েছে মুজিব উর রহমানের ঝুলিতে।

উগান্ডার ৫৮ রানে অলআউট টি-টোয়েন্টি বিশ্বকাপে চতুর্থ দলীয় সর্বনিম্ন রান। বিশ্বকাপে সর্বনিম্ন দলীয় রানের রেকর্ডটি অবশ্য নেদারল্যান্ডসের দখলে। ২০১৪ বিশ্বকাপে মাত্র ৩৯ রানে অলআউট হয়েছিল ডাচরা।

এর আগে প্রথম ইনিংসে দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান এবং রহমানউল্লাহ গুরবাজের ব্যাটে ভর করে ১৮৩ রানের বড় সংগ্রহ গড়ে আফগানরা। ওপেনিং জুটি থেকেই রশীদ খানরা পান ১৫৪ রান। গুরবাজ ৪৫ বলে ৪ চার এবং ৪ ছয়ে ৭৬ রান করেন। আরেক ওপেনার ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে আসে ৭০ রান।

তবে ওপেনিং জুটি ভাঙার পর আর তেমন রান আসেনি আফগানদের। এমনকি দুই আফগান ওপেনার ছাড়া অন্য কোন আফগান ব্যাটার বাউন্ডারি হাঁকাতে পারেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ইউআইইউতে এক্সটেন্ডেড বিইএআর সামিট অনুষ্ঠিত

এবার থানায় জিডি করলেন সেই বিউটি রাণী পাল

বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের

এইচএসসিতে ভুল প্রশ্নপত্র বিতরণ, কেন্দ্র সচিবসহ ৩ কর্মকর্তাকে অব্যাহতি

দ্বিতীয় মেয়াদে বলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নুরুল ইসলাম

পবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

১২

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউমার্কেট এলাকায় লিফলেট-মশার স্প্রে বিতরণ 

১৩

কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

১৪

মাইক্রোপ্লাস্টিক কী, টুথপেস্টের মাধ্যমে কীভাবে শরীরে প্রবেশ করে?

১৫

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

১৬

টাঙ্গাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

১৭

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

১৮

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

২০
X