স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৭:৫২ এএম
অনলাইন সংস্করণ

রিশাদের জোড়া উইকেটে চালকের আসনে টাইগাররা

রিশাদের জোড়া উইকেটে চালকের আসনে টাইগাররা

সাম্প্রতিক সময়ে টাইগারদের সবচেয়ে চেনা প্রতিপক্ষের একটি শ্রীলঙ্কা। দুদলের মধ্যকার লড়াই উপভোগ করে না এমন ক্রিকেট ভক্ত কমই আছে। আর এই লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে অবশ্য প্রথমে বোলিং করে উইকেট পেলেও রান তোলায় বাধা হতে পারেনি।

তবে পাওয়ার প্লের ঝড়ের পর লঙ্কানদের রান তোলার গতিতে তুলনামূলক লাগাম টেনে ধরতে পেরেছে টাইগাররা। নিজের তৃতীয় ওভারে জোড়া ‍উইকেটের দেখা পেয়েছেন রিশাদ হোসেন। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১০৩ রান।

শনিবার (৮ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টেক্সাসের গ্রান্ড প্রেইরিতে অবশ্য প্রথমে বোলিং নিয়ে ঠিক বলার মতো শুরু করতে পারেনি বাংলাদেশ। তবে বাংলাদেশ প্রথম পাওয়ার প্লেতে ঠিকই উইকেটের দেখা পেয়েছে। নিজের প্রথম ওভারেই উইকেট এনে দিয়েছেন তাসকিন ও মোস্তাফিজ। আর পাওয়ার প্লের পর রান চাকায় লাগাম টানেন টাইগার বোলাররা। যার ফলশ্রুতিতে ১৫তম ওভারে রিশাদের দুই বলে দুই উইকেট।

এদিকে শুরুতে একপ্রান্তে উইকেটে গেলেও আরেক প্রান্তে হাত খুলে খেলতে থাকেন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। তবে মোস্তাফিজের দ্বিতীয় শিকার হিসেবে ৪৭ রানে তিনি ফেরার পরেই মোটামুটি ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নেয় টাইগাররা।

রানের গতি কমে যাওয়ায় চাপে পড়ে লঙ্কান ব্যাটাররা। রানের গতি বাড়ানোর আশায় রিশাদের ওপর চড়াও হতে চেষ্টা করেন চারিথ আসালাঙ্কা। তবে তাকে সাকিবের ক্যাচ বানান রিশাদ। পরের বলেই স্লিপে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১০

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১১

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১২

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

১৩

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

১৪

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

১৫

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১৬

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

১৭

যশোরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেড উদ্ধার

১৮

সংঘাতের চেয়ে আলোচনায় বসতেই বেশি আগ্রহী ইরান : ট্রাম্প

১৯

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জুরুল

২০
X