স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ১২:০৯ এএম
আপডেট : ০৯ জুন ২০২৪, ০১:২৩ এএম
অনলাইন সংস্করণ

ডাচদের বিপক্ষে প্রোটিয়াদের কষ্টার্জিত জয়

ডেভিড মিলার । ছবি : সংগৃহীত
ডেভিড মিলার । ছবি : সংগৃহীত

সদ্য শেষ হওয়া আইপিএল নিয়ে ক্রিকেট বোদ্ধাদের অভিযোগ ছিল যে রান বেশি হচ্ছে। সে সময় বোলারদের বাঁচানোর আর্জিও উঠেছিল সামাজিক মাধ্যমে। এবার সে কারণেই হয়ত টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন বোলারদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠছে। চলতি আসরের প্রায় প্রতি ম্যাচই হচ্ছে লো-স্কোরিং থ্রিলার যার সর্বশেষ সংযোজন নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। যে ম্যাচে শেষ পর্যন্ত জয় হয়েছে প্রোটিয়াদের।

শনিবার (৮ জুন) নিউইয়র্কের ন্যাসাউ ক্রিকেট স্টেডিয়ামে সহজে জেতা ম্যাচ কঠিন করে ডাচদের ৪ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। ডাচদের নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট ১০৩ রানে আটকে ফেলে প্রোটিয়া বোলাররা। সল্প রানের তাড়ায় জঘন্য শুরু করে আসরের অন্যতম ফেভারিটরা। তবে শেষ পর্যন্ত ডেভিড মিলার কৃতিত্বে জয় নিয়ে ফেরে দক্ষিণ আফ্রিকা।

নিউইয়র্কের ন্যাসাউ কাউন্টি স্টেডিয়াম যেন ব্যাটারদের জন্য মৃত্যুফাঁদ হয়ে দাড়িয়েছে। বাঘা বাঘা সব ব্যাটার এই মাঠের ড্রপইন উইকেটে খাবি খাচ্ছেন। এই মাঠেই লঙ্কানদের নাকানি চুবানি খাইয়ে এবার ডাচদের কাছে অঘটনের শিকার হতে বসেছিল দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারের বীরত্বে কোনোমতে ম্যাচ জিতেছে প্রোটিয়ারা।

ডাচদের দেওয়া ১০৪ রানের ছোট্ট লক্ষ্যে ব্যাট করতে নেমে দুঃস্বপ্নের মতো শুরু হয় প্রোটিয়াদের। কোনো বল খেলার আগেই রানআউট হয়ে ফেরেন ডি কক। পরের ওভারে আরেক ওপেনার রিজা হেনড্রিকস ফেরেন মাত্র তিন রান করে।

তৃতীয় ওভারে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামও নিজের উইকেট বিলিয়ে আসেন। ৩ রানে ৩ উইকেট হারিয়ে রীতিমতো চোখে শর্ষে ফুল দেখতেছিল এবারের আসরের অন্যতম ফেভারিটরা।

তাদের বিপদ আরো বাড়ে দলীয় ১২ রানের মাথায় হেনরিখ ক্লাসেনও বিদায় নিলে। কিংমার দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ৭ বলে ৪ রান করেন ক্লাসেন।

পঞ্চম উইকেট জুটিতে এসে ত্রিস্তান স্ট্যাবস ও ডেভিড মিলার বিপর্যয় সামাল দিয়ে ঘুরে দাঁড়ান। ৫৫ রানের জুটিতে যখন জয়ের পথে প্রোটিয়ারা তখনই স্ট্যাবসকে ফেরান বাস ডি লিডে। ম্যাচে আবার উত্তেজনা আসে।

পরের ওভারে আবার মার্কো জানসেন আউট হলে ক্রিকেট বিশ্ব তৈরি হয় বিশ্বকাপে নতুন অঘটনের জন্য। তবে বাকি কাজটা ঠিকঠাক সেরে আসেন মিলার। ৭ বল হাতে রেখেই প্রয়োজনীয় রান তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ৫১ বলে ৩ চার ও ৪ ছয়ে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি।

ডাচদের পক্ষে কিংমা ও ফন বিক ২টি করে উইকেট শিকার করেন। একটি উইকেট শিকার করেন ডি লিডে।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসারদের তোপের মুখে ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। প্রোটিয়াদের পক্ষে ওটেনিল বার্টমান ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। ডাচদের ইনিংস ১০০ পার হয় সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটের ৪৫ বলে ৪০ ও লোগান ফন বিকের ২২ বলে ২৩ রানের ইনিংসে ভর করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১০

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১১

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

১২

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

১৩

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

১৪

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

১৫

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

১৬

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

১৭

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১৮

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১৯

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

২০
X