স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১০:৫৭ এএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ
জিম আফ্রো টি-টেন

হারের তেতো স্বাদ নিলেন তাসকিন-মুশফিক

দলকে জয় এনে দিতে পারেননি মুশফিকুর রহিম । ছবি : সংগৃহীত
দলকে জয় এনে দিতে পারেননি মুশফিকুর রহিম । ছবি : সংগৃহীত

জিম্বাবুয়েতে জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্টে খেলছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নামেন দুই টাইগার। সেই ম্যাচে মুশফিকুরের ২৩ বলে ৪৬ রানের ইনিংসে ভর করে তাসকিনের বুলাওয়ে ব্রেভসকে হারিয়েছিল জোবার্গ বাফেলোস। তবে দ্বিতীয় ম্যাচে পরাজয় বরণ করে নিতে হয়েছে তাসকিন-মুশফিক দুজনকেই।

মুশফিকুরের জোবার্গ বাফেলোস ডারবানের কাছে হেরেছে ৭ উইকেটে। দল হারলেও ব্যাট হাতে চেষ্টা ছিল মুশফিকের। অষ্টম ওভারে আউট হওয়ার আগে ১২ বলে ১৯ রান করেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটার। মুশফিকের মতো হারের স্বাদ পেতে হয়েছে তাসকিন আহমেদেরও। তাসকিনের দল বুলাওয়ে ব্রেভস কেপটাউনের কাছে হেরেছে ৮ উইকেটে।

হারারেতে টসে জিতে জোবার্গ বাফেলোসের অধিনায়ক মোহাম্মদ হাফিজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ইংলিশ ব্যাটসম্যান টম ব্যান্টন এক পাশে দ্রুত রান তুললেও অন্য পাশ দিয়ে চলতে থাকে আসা–যাওয়ার মিছিল। উইল স্মিথ, হাফিজ, ইউসুফ পাঠানরা কেউই দ্রুতগতিতে রানে চাকা বাড়াতে পারেননি।

শেষমেশ ব্যান্টনের ৩১ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসে জোবার্গ বাফেলোস তোলে ৯৪ রান, যা আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাইয়ের ২৩ বলে ৪১ রানের ইনিংসে ৫ বল বাকি থাকতেই টপকে যায় ডারবান কালান্দার্স।

অন্যদিকে একই মাঠে কেপটাউনের বিপক্ষে বুলাওয়ে ব্রেভস টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তবে বুলাওয়ের কোনো ব্যাটসম্যানই টি-টেনের মেজাজে খেলতে পারেননি। অধিনায়ক সিকান্দার রাজা করেছেন ১৮ বলে মাত্র ১৭ রান। তাতে বুলাওয়ের তুলতে পারে ৮৬ রান। বল হাতে তাসকিন তাদের ভালো শুরু এনে দেন।

প্রথম ওভারেই ফেরান আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে। তবে অল্প সংগ্রহের কারণে কেপটাউনকে আটকে রাখা সম্ভব হয়নি। আগের দুই ম্যাচে ৪ উইকেট নেওয়া তাসকিন এই ম্যাচে ১৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X