স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১১:১০ এএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

জার্সিতে জুয়ার বিজ্ঞাপন ঢেকে প্রশংসিত মুশফিক-তাসকিন

জার্সিতে জুয়ার বিজ্ঞাপন ঢেকে প্রশংসিত মুশফিক-তাসকিন। ছবি : সংগৃহীত
জার্সিতে জুয়ার বিজ্ঞাপন ঢেকে প্রশংসিত মুশফিক-তাসকিন। ছবি : সংগৃহীত

জিম্বাবুয়েতে জিম-আফ্রো টি-টেন লিগে জার্সিতে জুয়া বা বেটিং সাইটের বিজ্ঞাপন ঢেকে খেলতে নেমে ভক্তদের প্রশংসায় ভাসছেন বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।

আসর শুরুর দ্বিতীয় দিনের তৃতীয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হন বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। এ সময় জার্সিতে থাকা জুয়ার বিজ্ঞাপন ঢেকে মাঠে নামনে দুই টাইগার ক্রিকেটার।

শুক্রবার বাংলাদেশ সময় রাতে মুখোমুখি হয় মুশফিক ও তাসকিনের দল জোবার্গ বাফেলো ও বুলাওয়ে ব্রেভস। তাসকিনের বুলাওয়ের বিপক্ষে আগে ব্যাটিং করে মুশফিকের জোবাগ। বোলিংয়ের সময় দেখা যায়, জার্সিতে জুয়ার বিজ্ঞাপন কালো কালিতে মুছে দিয়েছেন তাসকিন।

আবার জোবার্গের হয়ে মুশফিক যখন ব্যাটিংয়ে আসেন, তখনও দেখা যায় এই উইকেটকিপারের জার্সিতেও একই অবস্থা। বিষয়টি ক্রিকেট ভক্তদের নজর কাড়ে। সামাজিক মাধ্যমে মুশফিক ও তাসকিনের প্রশংসা করে পোস্ট দিতে দেখা যায় অনেককে।

একই সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্সেও ম্যাচের সব আলো নিজেদের দিকে কেড়ে নেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। তাসকিনের গতির ঝড়ের পর মুশফিকের ঝোড়ো ব্যাটিং দেখেছে জিম আফ্রো টি-টেন লিগ।

ম্যাচে ২ ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে তিন উইকেট শিকার করেন তাসকিন। নিজের প্রথম ওভারে কোনো উইকেট না পেলেও খরচ করেন মাত্র ৫ রান। তবে দ্বিতীয় ওভারে ভয়ঙ্কর রূপ ধারণ করেন ডানহাতি এই ফাস্ট বোলার।

জোবার্গের অধিনায়ক মোহাম্মদ হাফিজকে সাজঘরে ফেরান তিনি। পঞ্চম ও ষষ্ঠ বলে ইংল্যান্ডের রবি বোপারা এবং দক্ষিণ আফ্রিকার ডেলানোকে আউট করেন।

তবে তাসকিনের গতির ঝড়োর পর শুরু হয় মুশফিকের তাণ্ডব। জোবার্গের হয়ে অনবদ্য এক ইনিংস খেলেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটার। দলের হয়ে সর্বোচ্চ রানের ইংনিস খেলেন তিনি। মাত্র ২৩ বলে করেন ৪৬ রান। স্ট্রাইক রেট সমান দুইশ। ইংনিসে কোনো ছক্কা না থাকলেও ৮টি বাউন্ডারি হাঁকান মুশফিক।

তার অনবদ্য ব্যাটিংয়ে ৭ উইকেটে ১০৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় জোবার্গ। ৯৫ রানের থামে বুলাওয়ের ইনিংস। ফলে তাসকিনের দলকে ১০ রানে হারায় মুশফিকের দল। তবে জয় ছাপিয়ে আলোচনায় আসে মুশফিক-তাসকিনের জার্সিতে জুয়া কোম্পানির নাম ঢেকে রাখা বিষয়টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১০

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১১

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১২

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৩

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৪

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৬

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৭

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৮

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

২০
X