স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১২:৪৯ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সুপার এইটে উঠলে শান্তদের খেলতে হবে যাদের বিরুদ্ধে

সুপার এইটে কঠিন তিন প্রতিপক্ষ অপেক্ষা করছে টাইগারদের সামনে। ছবি : সংগৃহীত
সুপার এইটে কঠিন তিন প্রতিপক্ষ অপেক্ষা করছে টাইগারদের সামনে। ছবি : সংগৃহীত

এবারের বিশ্বকাপটি ঠিক সুবিধাজনক অবস্থা থেকে শুরু করেনি বাংলাদেশ দল। তবে লঙ্কানদের পর নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইট একপ্রকার নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। তাই পরের ম্যাচগুলোতে অনাকাঙ্ক্ষিত কিছু না হলে গ্রুপ ‘ডি’ থেকে দক্ষিণ আফ্রিকাকে সঙ্গে নিয়ে সুপার এইটে পা রাখবে সাকিব-শান্তরা। যেখানে তাদের প্রতিপক্ষ এরই মধ্যে ঠিক হয়ে গেছে। বাংলাদেশ খেলবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে।

অফফর্মে থাকার পরেও টাইগাররা এবার বিশ্বকাপ শুরু করেছিল লঙ্কানদের হারিয়ে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের খুব কাছেও চলে গিয়েছিল। তবে ভাগ্য দোষে সেটি হয়নি। বৃহস্পতিবার (১৩ জুন) নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচে অবশ্য জয় হাতছাড়া হতে দেয়নি বাংলাদেশ। তাতে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটের এক পা দিয়ে রেখেছে নাজমুল শান্তর দল।

এদিকে তিন ম্যাচের প্রতিটিতে জয় তুলে সবার আগে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এরপর একে একে অস্ট্রেলিয়া, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানও নিশ্চিত করেছে শেষ আট।

গ্রুপ ‘ডি’ থেকে সুপার এইট নিশ্চিত করার দৌড়ে বাংলাদেশ ছাড়াও আছে নেদারল্যান্ডস ও নেপাল। অন্যদিকে ৩ ম্যাচে ২ হারে ইতোমধ্যে আসর থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা।

তবে নেদারল্যান্ডস ও নেপালের ভাগ্য অনেক কিছুর ওপর নির্ভর করছে। বাংলাদেশ অবশ্য নিজেদের শেষ ম্যাচে যদি নেপালকে হারায় তাহলে অন্য কিছুর দিকে তাকাতে হবে না। এখন সবকিছু ঠিকভাবে এগোলে দেখে নেয়া যাক বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে কাকে পাবে?

সুপার এইটে সুযোগ পাওয়া আট দল খেলবে দুটি গ্রুপে ভাগ হয়ে । গ্রুপ ‘ওয়ান’ এবং গ্রুপ ‘টু’। আইসিসি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়ে দিয়েছিল যাই ঘটুক না কেন, ভারত এ-১, পাকিস্তান এ-২, ইংল্যান্ড বি-১, অস্ট্রেলিয়া বি-২, নিউজিল্যান্ড সি-১, ওয়েস্ট ইন্ডিজ সি-২ এবং দক্ষিণ আফ্রিকা ডি-১ এবং শ্রীলঙ্কা ডি-২ হিসেবে সুপার এইটে খেলবে। যদি কোন দল উঠতে ব্যর্থ হয় তাহলে যারা তাদের বাদ দিয়েছে তারা বাদ পড়া দলের স্থান দখল করবে।

তাই এখানে শ্রীলঙ্কা বাদ পড়ায় ডি-২ হিসেবে সুপার এইটে খেলার সম্ভাবনা বাংলাদেশেরই সবচেয়ে বেশি।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সেক্ষেত্রে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ ওয়ানে পাবে বাংলাদেশ। তিন দলই ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে।

এদিকে সুপার এইটের সময়সূচিও নির্ধারিত। সবকিছু ঠিক থাকলে এ পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অ্যান্টিগাতে ২১ জুন ভোর সাড়ে ৬টায় হবে এ ম্যাচ। পরের দিন রাত সাড়ে ৮টায় একই ভেন্যুতে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ২৫ জুন সাড়ে ৬টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচটি খেলবে টাইগাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১০

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১১

বিশ্বে ‘মানুষখেকো’ ছত্রাক ছড়িয়ে পড়ছে, কারণ বৈশ্বিক উষ্ণতা

১২

সাভারে ব্যবসার নামে সাড়ে ৭ লাখ টাকা আত্মসাৎ

১৩

ইরানকে রাতারাতি শক্তিশালী করতে ২০টি সুখোই-৩৫ দিচ্ছে রাশিয়া

১৪

স্বপ্নভঙ্গ হলেও শূন্য হাতে নয় / কত টাকা নিয়ে বাড়ি ফিরছে ব্রাজিল

১৫

৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

বগুড়া চেম্বার নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু প্যানেলের নিরঙ্কুশ জয়

১৭

দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার চায় ইসরায়েল, তবে...

১৮

প্রথমার্ধেই ৩ গোল, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড 

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X