স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৬:৩৩ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে তামিমই অধিনায়ক: পাপন

বিসিবি সভাপতি নাজমুল ইসলাম পাপন ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
বিসিবি সভাপতি নাজমুল ইসলাম পাপন ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

তামিম ইকবালকে নিয়ে নাটকীয়তার যেন শেষ নেই দেশের ক্রিকেট অঙ্গনে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরের দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর ভেঙে ক্রিকেটে ফিরে আসার ঘোষণা দেন দেশসেরা এই ওপেনার। বর্তমানে দেড় মাসের ছুটিতে পরিবার নিয়ে দুবাই সময় কাটাচ্ছেন বাঁহাতি ড্যাসিং ওপেনার। সেখান থেকে চিকিৎসকের পরামর্শ নিতে লন্ডন যাবেন তামিম।

রোববার (২৩ জুলাই) বাংলাদেশ নারী দলের সঙ্গে হোটেল সোনারগাঁওয়ে দেখা করতে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আসন্ন ভারত বিশ্বকাপে তামিম ইকবালই বাংলাদেশের অধিনায়ক থাকবেন বলে নিশ্চিত করেছেন বিসিবিপ্রধান পাপন।

নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি আপনাদের সোজাসাপ্টা একটা কথা বলে দেই, ভারত ওয়ানডে বিশ্বকাপে আমাদের অধিনায়ক থাকছেন তামিমই। এটা নিয়ে তো কোনো ধরনের সন্দেহ নেই। তামিম না থাকায় লিটন দাস অধিনায়ক ছিল। তবে তামিম ফিরে আসলে সে-ই অধিনায়ক হবে। কিন্তু তামিম ফিরে না আসলে অন্য আরেকজন অধিনায়ক হবে। আমরা তো এখনো নিশ্চিত না তামিম কোন ম্যাচটা খেলতে পারবে এবং কখন থেকে খেলতে পারবে।’

দুবাই ছুটিতে যাওয়ার আগে দেশের দুটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তামিম তার পুরোনো পিঠের চোটের জন্য জাতীয় দলের ট্রেনার, ফিজিও ও মেডিকেল বিভাগের দিকে আঙুল তোলেন।

বিসিবি সভাপতি এ বিষয়ে প্রথমে কিছু না বললেও পরে বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কোন পরিস্থিতিতে এটি সে (তামিম) বলেছে, তা আমি জানি না। যারা ওকে ব্যায়াম দিয়েছে, তারা কি ওর কোন ধরনের ক্ষতি চায়? গত দু’বছরে যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলেছে, আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনিনি ওর অন্য কিছু আছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X