স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১০:১৮ এএম
অনলাইন সংস্করণ

রেকর্ডময় বোলিংয়ের পর এবার শাস্তির মুখে তানজিম

তানজিম-রোহিতের বাগযুদ্ধ। ছবি : সংগৃহীত
তানজিম-রোহিতের বাগযুদ্ধ। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন তানজিম হাসান সাকিব। ক্যারিয়ারের সেরা বোলিংয়ের পাশাপাশি বিশ্বকাপের সবচেয়ে বেশি ডট বল করার রেকর্ডও করেছিলেন তিনি।

যদিও তা ভেঙ্গে দেন নিউজিল্যান্ডের লাকি ফার্গুসন। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দাবি নেপালের বিপক্ষে টাইগার প্রেসারের আচরণ ছিল অখেলোয়াড় সুলভ। এজন্য শাস্তি পেতে হচ্ছে ডানহাতি এই পেস বোলারকে। তাইতো ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়ার ঘোষণা দিয়েছে আইসিসি।

নেপালের বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। সে ম্যাচের শুরু থেকে আগ্রাসী মনোভাবে বোলিং করছিলেন তানজিম। দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরান নেপালের দুই ব্যাটারকে। নিজের পরের ওভারে আগ্রাসী বোলিংয়ের পর নেপালের অধিনায়ক রোহিতের দিকে তেড়ে যান তানজিম। বাগবিতন্ডায় জড়ান দুজন। সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সাকিবের আচরণ পছন্দ হয়নি মাঠের দুই আম্পায়ারের। তাদের রিপোর্টের ভিত্তিতে সাকিবের বিরুদ্ধে আইসিসির কোড অব কন্ডাক্ট (আচরণ বিধি) ভঙ্গের অভিযোগ আনা হয়।

আইসিসির আচরণ বিধির ২.১২ ধারায় রয়েছে মাঠে কোনো খেলোয়াড়, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোন ব্যক্তির সঙ্গে শারিরীকভাবে মুখোমুখি অবস্থানে আসার অনুমতি নেই। নিজের দোষ স্বীকার করে নেন তিনি। ফলে প্রয়োজন পড়েনি কোন আনুষ্ঠানিক শুনানির।

অল্পতেই শাস্তিতে পার পেলেন তানজিম। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করে আইসিসি। একইসঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি।

নেপালকে ২১ রানে হারিয়ে ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশ। ৭ রানে ৪ উইকেট শিকারে জেতেন ম্যাচসেরার পুরস্কার।

আগামী ২১ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের সুপার এইটের মিশন। এরপর ২২ জুন ভারত এবং ২৫ জুন আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১০

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১১

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১২

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৩

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৪

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৫

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৬

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৭

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৮

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৯

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

২০
X