স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৮:০৯ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ প্রোমোয় বাবরকে না রাখায় শোয়েবের ক্ষোভ

দুই পাকিস্তানি তারকা খেলোয়াড় বাবর আজম (বাঁয়ে)-শোয়েব আখতার (ডানে)। ছবি : সংগৃহীত
দুই পাকিস্তানি তারকা খেলোয়াড় বাবর আজম (বাঁয়ে)-শোয়েব আখতার (ডানে)। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ প্রচারের জন্য ‘ইট টেকস ওয়ানডে’ শিরোনামে প্রোমো ভিডিও তৈরি করেছে আইসিসি। সেই প্রোমো ভিডিওতে পাকিস্তানের কিছু মুহূর্ত জায়গা পেলেও তাদের তারকা খেলোয়াড় বাবর আজমের উপস্থিতি নেই। এতেই আইসিসির প্রতি ক্ষোভ ঝেড়েছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার।

চলতি সপ্তাহের শুরুতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপের প্রোমো ভিডিও প্রকাশ করেছে আইসিসি। পুরো ভিডিওতে বলিউড বাদশাহ শাহরুখ খানকে প্রধান চরিত্রে দেখা গেছে। তবে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের নিয়ে বানানো ভিডিওতে স্থান পাননি বর্তমান সময়ের সেরা ব্যাটার পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

বলিউড সুপারস্টার শাহরুখ খানের কণ্ঠে প্রচারিত হয়েছে পুরা প্রোমো ভিডিওটি। যার নাম দেওয়া হয়েছে ‘নবরস’। একটি ক্রিকেট ম্যাচ চলাকালে সমর্থকরা ৯ ধরনের অনুভূতিতে প্রকাশ করে। সেগুলো হচ্ছে- যন্ত্রণা, আবেগ, বিস্ময়, সাহস, আনন্দ, গৌরব, বিস্ময়, মহিমা ও শক্তি। এই ৯ ধরনের অনুভূতিকে নবরস প্রতীকের মাধ্যমে তুলে ধরেছে আইসিসি।

বিশ্ব ক্রিকেট সংস্থার প্রচারের ভিডিওতে আছেন সাবেক ক্রিকেটার জেপি ডুমিনি, দীনেশ কার্তিক, শিরোপাজয়ী ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মর্গ্যান, মুত্তিয়া মুরালিধরন, জন্টি রোডস এবং বর্তমান ক্রিকেটার শুভমান গিল, জেমিমা রদ্রিগেসরা। এ ছাড়াও প্রোমোতে বিরাট কোহলির খেলার কয়েকটি মুহূর্ত রয়েছে কিন্তু বাবর আজমের কোনো মুহূর্তের স্থান হয়নি।

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনেকেই ভেবেছিল পাকিস্তান এবং বাবর আজমের উল্লেখযোগ্য উপস্থিতি ছাড়া বিশ্বকাপের প্রচার সম্পূর্ণ হবে। আসলে এটা পাকিস্তানকে রসিকতা হিসেবে উপস্থাপন করেছে। আমাদের এবার ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।’

পুরো বিশ্বের ক্রিকেট সমর্থকরা প্রোমো থেকে বাবরকে বাদ দেওয়ার সমালোচনা করেছেন কঠোরভাবে। পাকিস্তানের ক্রিকেট ভক্তরা বলছেন, বিশ্বকাপের আয়োজক ভারত তাই এটি বিশ্বকাপ প্রোমো হয়নি। ভারত জাতীয় ক্রিকেট দলের প্রোমো তৈরি করেছে আইসিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১০

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১১

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১২

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৩

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৪

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৫

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৬

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৭

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৮

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৯

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

২০
X