বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ১০:৩০ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের সামনে প্রোটিয়াদের বিশাল লক্ষ্য 

দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের রান পাহাড়ের মধ্যেই দুই উইকেট নেন নেত্রাভালাকার। ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের রান পাহাড়ের মধ্যেই দুই উইকেট নেন নেত্রাভালাকার। ছবি : সংগৃহীত

এবারের বিশ্বকাপের বড় সারপ্রাইজ প্যাকেজের নাম যুক্তরাষ্ট্র। ক্রিকেটে তুলনামূলক নবাগত দেশ হয়েও পাকিস্তানের মতো দেশকে হারিয়ে প্রথম চেষ্টাতেই সুপার এইটে উঠেছে এবারের আসরের সহ-আয়োজক। আর সুপার এইটে উঠেই পেয়েছে দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিকে। যেখানে সুপার এইটের প্রথম ম্যাচেই যুক্তরাষ্ট্রকে বড় লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা।

বুধবার (১৯ জুন) অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের সুপার এইট পর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের সামনে ১৯৫ রানের বড় লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা। প্রোটিয়াদের পক্ষে ওপেনার ডি কক ৭৪ রান করেন। আর যুক্তরাষ্ট্রের পক্ষে সৌরভ নেত্রাভালকার নেন দুই উইকেট।

অ্যান্টিগুয়ার স্লো উইকেটে অবশ্য দক্ষিণ আফ্রিকা তেমন ভালো শুরু করতে পারেনি । ইনিংসে তৃতীয় ওভারেই ১১ রান করা ওপেনার রেজা হেনড্রিকসকে সাজঘরে ফেরত পাঠান এই বিশ্বকাপে আলো ছড়ানো পেসার নেত্রাভালকার।

তবে নেত্রাভালকার উইকেট নেওয়ার পরই যুক্তরাষ্ট্রের বাকি বোলারদের উপর ছড়ি ঘোরানো শুরু করেন মার্করাম ও ডি কক জুটি। এই জুটির ১১০ রান দক্ষিণ আফ্রিকাকে স্বপ্ন দেখায় দুইশোর্ধ রানের। ডি কক অবশ্য ৪০ বলে ৭ চার ও ৫ ছয়ে ৭৪ রান করে বিদায় নেন। একই ওভারের পরের বলেই ডেভিড মিলারও প্যাভিলিয়নে ফেরত পাঠান।

তখনও অবশ্য ক্রিজে ছিলেন মার্করাম। তবে ৩২ বলে ৪ চার ও ১ ছয়ে ৪৬ রান করে আউট হ্ন প্রোটিয়া অধিনায়ক।

শেষের দিকে আঁটসাঁট বোলিংয়ে বিপজ্জনক ক্লাসেন ও স্ট্যাবসকে সেভাবে হাত খুলে খেলতে না দেওয়ায় প্রোটিয়াদের রান ২০০ পেরোয়নি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে তারা। ক্লাসেন ২২ বলে ৩ ছয়ে ৩৬ রান করে অপরাজিত থাকেন। সঙ্গী স্ট্যাবস ১৬ বলে ২ চারে ২০ রান করেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে সফলতম বোলার সৌরভ নেত্রাভালকার। ৪ ওভার বল করে ২১ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন তিনি। হারমিত সিংও ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

কোথায় সেই জার্মান সাহস! ‘ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি ৪ ফুটবলার, কারা?

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

১১

৩০০ কোটি বাজেটের সিনেমায় রণবীর সিং, সেপ্টেম্বরে শুরু শুটিং

১২

জিম্বাবুয়ের কাছে ‘লজ্জার হারে’ পাকিস্তানের নিচে নেমে গেল বাংলাদেশ

১৩

‘আলি খামেনিসহ ইরানিদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে’

১৪

‘আইনের হাত পৌঁছাবে না’ এমন ধারণা ভেঙেছে দুদক: খালেদ রহীম

১৫

ঢাকা-১৫ আসনে সমস্যা একরাশ: সমাধানে একমঞ্চে সরকারি ও বিরোধীদল

১৬

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে গোল করে চমকে দিল কঙ্গো

১৭

জেলি পুশ করা ১৩ লাখ টাকার বাগদা চিংড়ি ধ্বংস

১৮

বাংলাদেশে উগ্রবাদী শক্তির কোনো জায়গা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

প্রেমে ব্যর্থ পলাশের একাকী জঙ্গলবাস

২০
X