বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সুপার এইটের প্রথম ম্যাচে বোলিংয়ে যুক্তরাষ্ট্র 

টসের আগে দুই দলের অধিনায়ক । ছবি : সংগৃহীত
টসের আগে দুই দলের অধিনায়ক । ছবি : সংগৃহীত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চমকের নাম যুক্তরাষ্ট্র। ক্রিকেটে তুলনামূলক নতুন দল হলেও আইসিসির সহযোগী এই দেশ পাকিস্তানের মতো শক্তিশালী দলকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সুপার এইটে। সবার মন জয় করে নেওয়া এই দলটির এবার লক্ষ্য সুপার এইটে তাক লাগানো৷ সেই লক্ষ্যে এবার তাদের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা।

বুধবার (১৯ জুন) অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের সুপার এইট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র। এই ম্যাচে টস জিতে যুক্তরাষ্ট্র প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে।

এবারের আসরের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকা সব ম্যাচ জিতলেও দাপুটে জয় ঠিক একটিও ছিল না। স্নায়ুর পরীক্ষায় পার করেই সুপার এইটে জায়গা করে নিতে হয়েছে প্রোটিয়াদের।

প্রথম ম্যাচের ভেন্যু অ্যান্টিগুয়ায় স্পিনারদের দাপট মাথায় রেখে প্রোটিয়ারা একাদশে ফিরিয়েছে স্পিনার কেশভ মহারাজকে। তার সঙ্গে থাকছেন আরেক স্পিনার তাবরেইজ শামসি। একাদশ থেকে বাদ পড়েছেন পেসার ওটেনিল বার্টমান।৷

এদিকে যুক্তরাষ্ট্রের জন্য সুপার এইটে খেলতে পারাটাই বড় সাফল্য। তবে এখানেও চমক দেখানোর লক্ষ্য তাদের। হারাতে চায় আরও বড় জায়ান্টদের। থামতে চায় না তারা। এই পর্বেই জায়ান্টদের চমকে দেয়া অব্যাহত রাখতে চায় অ্যারন জোন্সের দল।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্তান স্ট্যাবস, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়া পি তাবরেইজ শামসি।

যুক্তরাষ্ট্র একাদশ: স্টিভেন টেইলর, শায়ান জাহাঙ্গীর, আন্দ্রেস গাউস (উইকেটকিপার), অ্যারন জোন্স (অধিনায়ক), নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, জাসদীপ সিং, নসথুস কেনজিগে, আলি খান ও সৌরভ নেত্রাভালকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

খামেনির রাষ্ট্রীয় জানাজায় মোদিকে ইরানের আমন্ত্রণ

১০

বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

১১

বিএমইউর ৫৩৯ রেসিডেন্টকে থিসিস গ্র্যান্ট প্রদান

১২

বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে!

১৩

‘ফাইনাল পর্যন্ত’ আর্জেন্টিনার সূচি জানা গেল, শেষ বত্রিশে প্রতিপক্ষ কারা

১৪

আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

১৫

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

১৬

‘এক মণ পেঁয়াজ বেচে এক কেজি মাংসও মেলে না’, বড় লোকসানে চাষিরা

১৭

ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

১৮

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

১৯

দুর্বৃত্তদের ছোড়া পাথরে দৃষ্টিশক্তি হারালেন আইনজীবী

২০
X