শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ০২:২২ পিএম
আপডেট : ২২ জুন ২০২৪, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শান্তদের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা, ভেসে গেলে কী হবে সমীকরণ

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। ছবি : সংগৃহীত
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে শনিবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এ ম্যাচে হারলে সুপার এইট থেকে বিদায় নিশ্চিত হবে শান্ত-তাসকিনদের।

অন্যদিকে টাইগারদের হারালে কার্যত সেমির টিকিট নিশ্চিত হবে রোহিত শর্মাদের। আর যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলে, কেমন হবে সমীকরণ?

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় বাংলাদেশ। এরপর টানা তিন ম্যাচ জিতে নিশ্চিত করে সুপার এইট। যদিও শেষ আটের লড়াইয়ে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় নাজমুল হোসেন শান্তর দল। ফলে কিছুটা ব্যাক-ফুটে রয়েছে টাইগাররা।

অন্যদিকে এখন পর্যন্ত অপরাজিত ভারতীয় ক্রিকেট দল। গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জিতেছে তারা। অন্যটি ভেসে যায় বৃষ্টিতে। এ ছাড়া সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানকে নাস্তানাবুদ করে রোহিত-কোহলিরা। কাজেই বেশ সুবিধাজনক স্থানে আছে ভারত।

গত শুক্রবার (২১ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ে বাংলাদেশ। সে ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। শেষ করা যায়নি ম্যাচ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে জয়ী হয় অজিরা।

সেই অ্যান্টিগাতে ৩৩ ঘণ্টার ব্যবধানে ফের নামতে হচ্ছে শান্তদের, প্রতিপক্ষ ভারত। দুর্যোগে এবারও কি পণ্ড হবে বাংলাদেশের ম্যাচ?

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সুপার এইটের গ্রুপ ওয়ানের এই ম্যাচেও হানা দেবে বৃষ্টি। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের ম্যাচটি পুরোপুরি ভেসে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা, আর বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা বাংলাদেশ-ভারতের এ লড়াই। আবহাওয়ার পূর্বাভাস বলছে, অ্যান্টিগায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে হতে পারে এই বৃষ্টি।

সুপার এইটে রাখা হয়নি কোনো রিজার্ভ ডে। কাজেই এ ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে নিয়ম অনুযায়ী এক পয়েন্ট করে পাবে বাংলাদেশ ও ভারত। ফলে দুই ম্যাচ শেষে রোহিতদের পয়েন্ট হবে ৩ আর শান্তর দলের পয়েন্ট দাঁড়াবে ১।

এতে জমে উঠবে গ্রুপ ওয়ানের সেমিফাইনালে ওঠার লড়াই। কারণ সুপার এইটে গ্রুপ ওয়ানে শেষ দিকে ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

শেষ ম্যাচে অজিদের কাছে ভারতের হারলে, আর আফগানদের বিপক্ষে জিতলে সেমিতে খেলার সুযোগ আছে বাংলাদেশের। এর আগে অবশ্য আফগানিস্তানকে অস্ট্রেলিয়ার কাছে হারতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X