স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৪, ১১:৪৬ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৪, ০৩:০০ এএম
অনলাইন সংস্করণ

শান্তদের হারিয়ে সেমির পথে রোহিতরা

নাজমুল হোসেন শান্ত ও ঋষভ পান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত ও ঋষভ পান্ত। ছবি : সংগৃহীত

ফর্মহীন টপ অর্ডারের সামনে পাহাড়সম লক্ষ্য। কাজেই যা হবার তাই হলো। ভারতের কাছে ৫০ রানের বড় ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় অনেকটা নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের।

শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অর্ধশতকে ১৯৬ রান করে রোহিত শর্মার দল। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান করে টাইগাররা।

রেকর্ড রান তাড়ায় আবারও ওপেনিং জুটির পরিবর্তন আনে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। আগের দুই ম্যাচে তানজিদ হাসান তামিমের সঙ্গে ওপেনিং করেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে এবার তানজিদের সঙ্গী লিটন দাস। চলতি আসরের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি (৩৫) গড়ে আউট হয়ে যান লিটন (১৩)।

কুলদ্বীপ যাদবের ঘূর্ণিতে তানজিদ (২৯), তাওহীদ হৃদয় (৪) এবং সাকিব আল হাসান (১১) দ্রুত আউট হলে, ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা।

পরে অধিনায়ক শান্তর ৪০ রান পরাজয়ের ব্যবধান কমায়। কুলদ্বীপ ১৯ রানে নেন ৩ উইকেট। এ ছাড়া জসপ্রিত বুমরা মাত্র ১৩ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। আশর্দীপ সিংয়েরও শিকার ২ উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে রোহিতকে আউট করে বিশ্বকাপের প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন।

তবে নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ভারতীয় অধিনায়ককে (১১ বলে ২৩ রান) সাজঘরে ফেরান সাকিব। চলতি আসরের গ্রুপ পর্ব থেকে ফর্মহীন বিরাট কোহলি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে বোল্ড করেন তানজিম হাসান সাকিব। ৩ ছক্কায় ২৮ বলে ৩৭ রান করেন তিনি।

এরপর ছক্কা হাঁকানো সূর্যকুমার যাদবকে পরের বলেই সাজঘরে ফেরান তানজিম। এরপর পাল্টা-আক্রমণে ২৪ বলে ৩৬ রান করেন ঋষভ পান্ত। তবে সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া ও শিবম দুবের ব্যাটিংয়ে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ভারত। দুবেকে (৩৬) বোল্ড করেন রিশাদ। হার্দিক ২৭ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন।

শেষ ৫ ওভারে ৬২ রান দিয়েছেন বাংলাদেশের বোলাররা। পুরোপুরি ছন্দহীন ছিলেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন কাটার মাস্টার। তানজিম ও রিশাদ নেন দুটি করে উইকেট।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল সুপার এইট। সেই লক্ষ্য পূরণের পর স্বপ্ন ছিল সেমিফাইনালে খেলার। তবে সেরা আটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার পর ভারতের কাছে হেরে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় অনেকটা নিশ্চিত হয়ে গেল নাজমুল হোসেন শান্তর দলের।

রোববার (২৩ জুন) ভোরে অস্ট্রেলিয়া আফগানিস্তানকে হারালে নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের বিদায়।

এর পর আগামী ২৫ জুন আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচ বাংলাদেশের জন্য হবে শুধুই আনুষ্ঠানিকতার। আর টানা দুই জয়ে সেমিফাইনাল অনেকটা নিশ্চিত ভারতের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১০

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১১

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১২

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৩

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৪

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৫

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৬

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৭

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৮

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৯

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

২০
X