বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৭:০৪ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এর চেয়ে আনন্দের আর কিছু নেই : ডোনাল্ড

প্রোটিয়াদের সাফল্যে অভিভূত ডোনাল্ড। ছবি : সংগৃহীত
প্রোটিয়াদের সাফল্যে অভিভূত ডোনাল্ড। ছবি : সংগৃহীত

প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানকে হারিয়ে স্বপ্নের ফাইনালে জায়গা করে নিয়েছে এইডেন মার্করামের দল। দেশের এমন অর্জনে উচ্ছ্বসিত সাবেকরাও। তাদের একজন অ্যালান ডোনাল্ড। তার মতে, এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে ৯ উইকেটে জিতেছে প্রোটিয়ারা। আগে ব্যাটিং করে ৫৬ রানে গুটিয়ে যায় আফগানরা। এরপর সহজ লক্ষ্য তাড়া করে ফাইনালে জায়গা করে নেয় মার্করামের দল। তাতেই অন্যদের মতো উচ্ছ্বসিত ডোনাল্ড হোয়াটসঅ্যাপে কালবেলাকে ম্যাসেজে বলেছেন, ‘হ্যাঁ, আমরা যে জায়গায় পৌঁছে গেছি; এর চেয়ে আনন্দের আর কিছুই হতে পারে না। ’

১৯৯৯ বিশ্বকাপের সেমিতে খেলেছিলেন ডোনাল্ড। ফাইনালের খুব কাছ থেকে বাদ পড়ার কষ্টটা তার ভালোই জানা। একের পর এক টুর্নামেন্টে প্রোটিয়াদের সেমি থেকে বিদায় নেওয়ার গল্পও তো কম নয়। এবার নতুন শুরুতে অনেক কিছুর আশা দেখছেন ডোনাল্ডও, ‘আশা করছি, এই শুরু থেকে অনেক কিছু আসবে।’ শুধু ডোনাল্ড নন, ফাইনালের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পুরো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অঙ্গনেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে মানুষ

কিশোরগঞ্জের হাওরে ১০ দিনের শিশুর মরদেহবাহী নৌকায় ডাকাতি

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনে চার বিশ্ববিদ্যালয়ে জাবির উপ-কমিটি গঠন

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক

২০ বছর পর ফের মিশরের মঞ্চ মাতাবেন শাকিরা

৫ দিন ভারী বর্ষণের আভাস, ১৮ জেলায় বন্যার শঙ্কা

আর্জেন্টিনা-মিশরের খেলা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ

বড় পর্দায় ‘দাদাগিরি’ দেখাতে প্রস্তুত রাজকুমার রাও

‘দিনের আলোতে ডাকাতি’- আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনহো

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

১০

ভারতে ধর্ষণে অভিযুক্ত যুবক পুলিশের গুলিতে নিহত

১১

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

১২

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

১৩

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

১৪

ঢাকা মেডিকেল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

টি-টোয়েন্টি ইতিহাসে ভারতের সবচেয়ে বড় হার

১৬

ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি

১৭

বরিশাল মেট্রোপলিটনের ৩ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

১৮

এসএসসি পাসেই ১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন যেভাবে

১৯

৮ জেলায় চাকরি দিচ্ছে ব্র্যাক, দ্রুত আবেদন করুন

২০
X