স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৪:১৩ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদোর ট্যাটু করে সমালোচিত আজেন্টাইন নারী ফুটবলার

আর্জেন্টাইন নারী স্ট্রাইকার ইয়ামিলা রদ্রিগেজ। ছবি : সংগৃহীত
আর্জেন্টাইন নারী স্ট্রাইকার ইয়ামিলা রদ্রিগেজ। ছবি : সংগৃহীত

নিজের পায়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ট্যাটু একে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন আর্জেন্টিনার নারী ফুটবলার ইয়ামিলা রদ্রিগেজ। ফুটবল জাদুকর লিওনেল মেসির দেশে জন্ম নিয়ে পর্তুগিজ তারকার ট্যাটু করা নিয়ে কথা শুনতে হচ্ছে এই ফরোয়ার্ডকে।

এ বিষয়ে ইয়ামিলা রদ্রিগেজ বলেন, ‘রোনালদোর ছবি দিয়ে ট্যাটু আঁকানো মানে মেসিকে অপছন্দ করা নয়। সিআর সেভেন ফুটবলে আমার আইডল, অনুপ্রেরণা।’

সোমবার (২৪ জুলাই) ইতালির বিপক্ষে ১-০ গোলে হেরে যায় আর্জেন্টিনার নারী দল। দলের হারের পরই নিজ পায়ের ট্যাটু নিয়ে সমালোচনার মুখে পড়েন ইয়ামিলা।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পালমেইরাস স্ট্রাইকার লিখেছেন, ‘অনেক হয়েছে, এবার থামুন। দয়া করুন আমার প্রতি। তা ছাড়া বর্তমান সময় খুব একটা ভালো যাচ্ছে না আমার।’

তিনি বলেন, ‘আমি কি মেসি বিরোধী? বিশ্বকাপ চলার মাঝে এসব কথা বলা বন্ধ করুন। বিষয়টা এমন নয় যে শুধুমাত্র আপনাদের কারণে সময় খারাপ যাচ্ছে। তবে কারোর কি পছন্দের খেলোয়াড় বা আইডল থাকতে পারে না? মেসি আমাদের জাতীয় দলের অধিনায়ক, তবে সত্য হলো ক্রিশ্চিয়ানো রোনালদো আমার আইডল এবং অনুপ্রেরণা। এর অর্থ আমি মেসিকে ঘৃণা করি, তেমন নয়।’

মেসি-রোনালদোর লড়াই ফুটবল ইতিহাসের অনন্য এক অধ্যায়। বিশ্বকাপজয়ী মেসিকে বাদ দিয়ে আর্জেন্টাইন ফুটবলারের পায়ে রোনালদোর ট্যাটু-এই বিষয়টিই আর্জেন্টিনা ভক্ত-সমর্থকদের চোখে লেগেছে। ইয়ামিলা তার দুই পায়ে রোনালদো ছাড়াও মেসি এবং ম্যারাডোনার ট্যাটু করিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X