স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১০:৫২ এএম
আপডেট : ১২ জুন ২০২৩, ১০:৫৫ এএম
অনলাইন সংস্করণ

ইস্তাম্বুলে স্বপ্নপূরণের পর রিয়ালকে গার্দিওলার হুংকার

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা হাতে পেপ গার্দিওলা   ছবি : সংগৃহীত
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা হাতে পেপ গার্দিওলা ছবি : সংগৃহীত

এই একটা ট্রফিই বাকি ছিল ম্যানচেস্টার সিটির। এই একটা ট্রফির অপেক্ষাতেই ১ যুগ কাটিয়ে দিয়ে ছিলেন পেপ গার্দিওলা। চ্যাম্পিয়নস লিগের শিরোপা না জিতলে ম্যাচসিটি যেন ইউরোপের অভিজাত ফুটবলে ঠাই পাচ্ছিল না। গার্দিওলাও পারছিলেন না তার সমালোচকদের ভুল প্রমাণ করতে।

সমালোচকদের চাউর ছিলো লিওনেল মেসি ছাড়া তার পক্ষে চ্যাম্পিয়নস লিগ জেতা সম্ভব না। আর এটা তো প্রায় প্রতিষ্ঠিত তত্ত্বই হয়েই যাচ্ছিল। অবশেষে পারল ম্যানসিটি। পারলেন গার্দিওলাও। ইস্তাম্বুলে রচিত হলো পেপ গার্দিওলার নতুন কাব্য।

ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটি জিতল এত দিনের অধরা চ্যাম্পিয়নস লিগের ট্রফি। আর তাতেই পূর্ণ হলো তাদের স্বপ্নের ট্রেবল স্বপ্নও। স্প্যানিশ কোচ জিতলেন ক্যারিয়ারের তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ট্রফি, বার্সেলোনা ছেড়ে আসার পর যা প্রথম।

আর এটি ট্রফিতে তার দলের প্রাপ্য বলে মনে করেন গার্দিওলা, ‘এটা নিয়তিই ঠিক করে রেখেছিল, আমরা জিতব এবার। পুরো টুর্নামেন্টেই আমরা দারুণ খেলেছি।’

আর শুধু চ্যাম্পিয়নস লিগ নয়, পুরো মৌসুমেই সিটিজেনরা খেলেছে অসাধারণ। এর পুরস্কারস্বরূপ ইংল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের এই ট্রেবল জয়। এ সময় রিয়াল মাদ্রিদকে সাবধান করেন পেপ, ‘আমাদের আর মাত্র ১৩টা চ্যাম্পিয়নস লিগ লাগবে, মাত্র ১৩, সুতরাং রিয়াল মাদ্রিদ সাবধান, আমরা আসছি। একটু যদি গা ছাড়া দাও, আমরা তোমাদের ধরে ফেলব।’

কথাটা হয়তো মজা করেই বলেছেন। তবে একবার যেহেতু চ্যাম্পিয়নস লিগে জেতার স্বাদ সিটি পেয়েছে, এটাকে অভ্যাস বানিয়ে ফেলা এখন আর হয়তো এত কঠিন হবে না।

এ দিকে ফাইনালে হারে স্বাভাবিকভাবেই হতাশ ইন্টার মিলান। এরপরও নিজদের ফুটবলারদের গর্ব করার উচিত বলে মনে করছেন ইতালিয়ান ক্লাবটির কোচ সিমিওনে ইনজাগি, ‘খেলাধুলায় পরাজয় সবচেয়ে খারাপ জিনিস। কিন্তু একই সঙ্গে আমাকে ছেলেদের অভিনন্দন জানাতে হবে। তারা দু:খিত এবং হতাশ। ম্যানসিটির মতো দুর্দান্ত প্রতিপক্ষের সঙ্গে এবারে লড়াই করাও কম নয়। কিন্তু আমি মনে করেন ফাইনাল পর্যন্ত আসার তাদের গর্বিত হওয়া উচিত।’

গত ১২ বছরে অপ্রতিরোধ্যে ম্যানসিটি। এ সময়ে ৭ বার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে তারা। এরপর ৫টি আবার পেপ গার্দিওলার অধীনে। দুবছর আগে ফাইনালে উঠলেও জিততে পারেনি পারেনি চ্যাম্পিয়ন্স লিগের শিরেপা। অবশেষে গেঁরো ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপা জয়ের উৎসবে মাতে সিটিজেনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X