মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

টানা ১৪০ ম্যাচ হারের পর সান মারিনোর জয়

জয় উৎসবে সান মারিনোর ফুটবলাররা। ছবি : সংগৃহীত
জয় উৎসবে সান মারিনোর ফুটবলাররা। ছবি : সংগৃহীত

এক গোলেই জাতীয় বীর নিকো সেনসোলি। ১৯ বছর বয়সী এই ফুটবলারের গোলে ২০ বছর পর জয়ের মুখ দেখেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচে অবস্থান করা সান মারিনো (২১০)। টানা ১৪০ ম্যাচ হারের পর ম্যাচ জয়ের উৎসবে মাতে দেশটির ৩৩ হাজার জনতা।

ইতালি বেস্টিত সান মারিনো আয়তনের দিক থেকে বিশ্বের পঞ্চম ছোট দেশ। ৬১ বর্গকিলোমিটার আকৃতির দেশটি ফুটবলের সবচেয়ে বাজে দল হিসেব খ্যাত। ২০৫ ম্যাচের মধ্যে ১৯৬টি ম্যাচেই হেরেছে সান মারিনো।

২০০৪ সালে সবশেষ জয় পেয়েছিল তারা। উয়েফা নেশন্স লিগে লিখটেনস্টাইনকে ১-০ গোলে হারায় তারা। ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৯৯তম লিখটেনস্টাইন জয়ের মুখ দেখছেন না টানা ৪০ ম্যাচে।

২০ বছর আগে সান মারিনোর সবশেষ জয়টি এসেছিল এই লিখটেনস্টাইনের বিপক্ষেই। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এ জয় পেয়েছে সান মারিনো। বৃহস্পতিবার রাতে ম্যাচের ৫৩ মিনিটে সেনসোলির গোলে জয় নিশ্চিত হয় তাদের।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর প্রত্যাশিতভাবে বুনো উল্লাসে মেতে ওঠেন মাত্র ৬৬০০ ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে আগত দর্শকেরা। ম্যাচের যোগ করা সময় ৮ মিনিট শেষ হওয়ার পর জয় উৎসবে মাতে তারা। সেই উৎসব ছড়িয়ে পড়ে ৬১ বর্গকিলোমিটারের দেশটি। তিন দলের গ্রুপ-১ এ বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে সান মারিনো।

তাদের গ্রুপে অন্য দল জিব্রাল্টার। ১০ ড্র ও ১৯৯ হারের সঙ্গে দ্বিতীয় জয় যুক্ত হলো সান মারিনোর রেকর্ডে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X