স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার পর হারল ব্রাজিলও

হারে হতাশ ব্রাজিলিয়ান ফুটবলাররা। ছবি : সংগৃহীত
হারে হতাশ ব্রাজিলিয়ান ফুটবলাররা। ছবি : সংগৃহীত

হারের কষ্টটা সমানভাবে উপলব্ধি করছে লাতিন আমেরিকা অঞ্চলের ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজ নিজ ম্যাচে প্রতিপক্ষের মাঠ থেকে হারের তিক্ত স্বাদ নিয়ে ফিরেছে দুদল। আর্জেন্টিনা-ব্রাজিল, দুদলই আবার প্রতিশোধের শিকার।

কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা উৎসব করে আর্জেন্টিনা। ঘরের মাঠে আর্জেন্টাইনদের ২-১ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নেয় কলম্বিয়ানরা। এরপর প্যারাগুয়ের মাঠে খেলতে নামে ব্রাজিল। কোপা আমেরিকায় সেলেসাওদের একমাত্র জয়টি এসেছিল এই প্যারাগুয়ের বিপক্ষে।

তবে ঘরের মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ১-০ গোলে হারিয়ে, সে হারের প্রতিশোধ নিল প্যারাগুয়ে।

টানা তিন হারের পর আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় পায় ব্রাজিল। সেই জয়ের পর যেন খই ফুটেছিল সেলেসাওদের কোচ দরিভাল জুনিয়রের। প্যারাগুয়ের বিপক্ষে নামার আগে ঘোষণা দেন ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে তার দল।

তবে বিশ্বকাপ বাছাইপর্ব পার হয়ে, চূড়ান্তপর্বে খেলতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলতে পারেন ব্রাজিল সমর্থকরা। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে দুর্বল প্যারাগুয়ের কাছে হারের পর জোরালো হয়েছে এ প্রশ্ন।

প্রতিপক্ষের মাঠ আসুনসিওনে প্যারাগুয়ের কাছে হারের পর আরও একটি প্রশ্ন উঠতে পারে। ব্রাজিলের ইতিহাসে এটি কি সবচেয়ে বাজে দল? অথচ দলটির একাদশে খেলেন রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র, লুকাস পাকেতা, মার্কিনিওস, গ্যাব্রিয়েল, দানিলো, অ্যালিসন বেকারদের মতো তারকা ফুটবলাররা।

যারা ইউরোপীয় ফুটবল মাতাচ্ছেন, ছড়াচ্ছেন নিজের প্রতিভার আলো। ভূমিকা রাখছেন ক্লাবের বড় বড় শিরোপা জয়ে। তবে জাতীয় দলের জার্সিতে কেন তারা বিবর্ণ, তা নিয়ে হতে পারে গবেষণা। শক্তিমত্তা, ফিফা র‌্যাঙ্কিং আর পরিসংখ্যান- সব মিলিয়ে প্যারাগুয়ের চেয়ে যোজন যোজন এগিয়ে ব্রাজিল। তবে ২০ মিনিটে সেলেসাওদের তারকাখচিত রক্ষণকে দর্শক বানিয়ে গোল করেছেন মিডফিল্ডার দিয়েগো গোমেজ।

ম্যাচের শেষ পর্যন্ত এ লিড ধরে রেখে জয় তুলে নেয় প্যারাগুয়ে। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের দলগুলোর রেকর্ড বেশ ভালো। প্রথমার্ধে থাকা দলগুলো জয় পাওয়ার রেকর্ড ৯০ শতাংশ। সব মিলিয়ে ৩৮ ম্যাচেই জয় পেয়েছে প্রথমার্ধে এগিয়ে থাকা স্বাগতিক দলগুলো।

ব্রাজিলের বিপক্ষে পরিসংখ্যানের বিচারে প্যারাগুয়ের এই জয়ের পাল্লা বেশ ভারী ছিল। ২০০৮ সালের পর ব্রাজিলের বিপক্ষে ঘরের মাঠে প্যারাগুয়ের প্রথম জয় এটি। এ হারে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে ব্রাজিল।

৮ ম্যাচে সেলেসাওদের পয়েন্ট ১০। লাতিন মহাদেশ থেকে বিশ্বকাপে সরাসরি খেলবে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল। আর সপ্তম দলকে খেলতে হবে প্লে অফ ম্যাচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা কুড়াল সম্পর্ক না’

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

১০

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

১১

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

১২

চলন্ত মাইক্রোবাসে আগুন

১৩

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

১৪

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১৫

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১৬

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১৭

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৮

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৯

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

২০
X