স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০১:৩৪ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নেইমারের জোড়া গোলে সান্তোসের জয়

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

সেই পুরোনো জাদুতে ফিরেছেন নেইমার! সান্তোসের ঘরে ফিরেই দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের ১৮তম ম্যাচ ডেতে জুভেন্তুদের বিপক্ষে ৩-১ গোলের গুরুত্বপূর্ণ জয়ে জোড়া গোল করেছেন তিনি, যার কল্যাণে অবনমন শঙ্কা কিছুটা হলেও দূর হয়েছে সান্তোসের।

মোরুম্বি স্টেডিয়ামে হওয়া ম্যাচটিতে স্বাগতিক সান্তোস শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। প্রথমার্ধে গোলপোস্টে লেগে ফেরা বলে প্রতিক্রিয়া দেখিয়ে নেইমার গোল করে এগিয়ে দেন দলকে। এরপর আর্জেন্টাইন আলভারো বাররেয়াল দলের দ্বিতীয় গোলটি করেন—সাবেক রিভার প্লেট তারকা বেঞ্জামিন রোলহেইসারের শট প্রতিহত হওয়ার পর বল জালে পাঠিয়ে।

তবে জুভেন্তুদের হয়ে উইলকার অ্যাঞ্জেল এক গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফেরান। কিন্তু সব উত্তেজনার ইতি টানেন নেইমার নিজেই। দ্বিতীয়ার্ধে ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। গোলরক্ষককে বোকা বানিয়ে পাঠান বল জালে—২০২২ সালের আগস্টের পর নেইমারের এটি প্রথম জোড়া গোল।

সান্তোস এখন ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫ নম্বরে। অবনমন অঞ্চলের ওপরেই থাকা দলটি এখন ভাসকো দা গামা ও ফোর্তালেজার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে, যদিও ভাসকোর একটি ম্যাচ হাতে রয়েছে।

চোটে দীর্ঘদিন ভোগার পর নেইমারের এই ফর্ম সান্তোসের জন্য যেমন স্বস্তির, তেমনি ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যতের জন্যও এটি বড় আশার বার্তা। এখন পর্যন্ত ঘরের ক্লাবে ফিরেই ১৭ ম্যাচে ৬ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X