স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

আবারও চোটে পড়লেন ম্যানইউ ডিফেন্ডার

লুক শ। ছবি : সংগৃহীত
লুক শ। ছবি : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লুক শ আবারও চোটে পড়েছেন, যা তাকে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ঠেলে দিয়েছে। ২৯ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার সম্প্রতি মাত্র তিনটি ম্যাচ বদলি হিসেবে খেলেছেন, তবে নতুন চোটের কারণে তাকে আবারও মাঠের বাইরে থাকতে হবে।

শ নিজের হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এটি খুবই কষ্টদায়ক, কারণ আমি ভেবেছিলাম সাম্প্রতিক সংগ্রামের সময়টা পেরিয়ে এসেছি এবং ইতিবাচক পথে এগোচ্ছি। কিন্তু দুর্ভাগ্যবশত, এবার ছোট একটি সমস্যা আমাকে থামিয়ে দিয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘এই মুহূর্তটা মেনে নেওয়া খুব কঠিন। আমি জানি অনেকেই হতাশ, রাগান্বিত বা ক্ষুব্ধ হতে পারেন। তবে এই পরিস্থিতিতে আমার চেয়ে বেশি কষ্ট কেউ অনুভব করছে না।’

ক্লাব সূত্রে জানা গেছে, শ’র নতুন চোটটি আগের কোনো চোটের পুনরাবৃত্তি নয়। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে নিয়মিত ইনজুরিতে ভুগতে থাকা এই ডিফেন্ডার চলতি মৌসুমে ইউনাইটেডের হয়ে এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ বদলি হিসেবে খেলেছেন।

চোটের মধ্যেও লুক শ’কে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট ইউরো ২০২৪ স্কোয়াডে রেখেছিলেন। টুর্নামেন্টে তিনি নকআউট পর্বে দুটি বদলি ম্যাচ খেলেন এবং ফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ গোলের হারে শুরুর একাদশে ছিলেন।

ফাইনালের পর থেকে শ’র আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে অংশগ্রহণ ছিল না। তবে গত ২৪ নভেম্বর, নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে ইপ্সউইচের বিপক্ষে শ বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন।

শ’র চোটের এই নতুন ধাক্কা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্যও বড় ধাক্কা হয়ে এসেছে। দলের সমর্থকরা আশা করছেন, শ দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন এবং দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসে বমি হয়? কীভাবে এটি কাটাতে পারবেন জানুন

নির্বাচনের পরই বোঝা যাবে জোটের পরিণতি কী হবে : নাহিদ

বিশ্বকাপ নিশ্চিত করল স্কটল্যান্ড

টানা ৪ দিন ব্যাংক কার্যক্রম বন্ধ থাকবে, কবে থেকে শুরু?

ছবিতে কী দেখছেন, মাছ নাকি অন্য কিছু? উত্তরই বলে দেবে আপনার মস্তিষ্ক কেমন

দুবছর পর আংশিকভাবে খুলছে গাজার রাফাহ ক্রসিং

নারী নেত্রীদের ‘ঝাড়ু মিছিল’, যা বললেন সর্বমিত্র

বিএনপির বিরুদ্ধে আবোল তাবোল বক্তব্য দেওয়া হচ্ছে : তারেক রহমানের উপদেষ্টা

মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

বিএনপির নির্বাচনী ক্যাম্পে আগুন দিল দুর্বৃত্তরা

১০

এপস্টেইনের নথিতে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য ফাঁস 

১১

রাজকে নিয়ে যা বললেন পরী

১২

অসংক্রামক রোগ বাড়ছে, সচেতনতার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের

১৩

গ্যাস সরবরাহ বিঘ্নের কারণ জানাল তিতাস

১৪

একটি দল হ্যাঁ ভোটের বিজয়ের কথা বলে না : জামায়াত আমির

১৫

নগদের ইতিহাসে একমাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

১৬

ভারতের তেল কেনা নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

১৭

প্রথম ১০ রোজার বিশেষ দোয়া

১৮

এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, বুঝবেন যেভাবে

১৯

জুলাই সনদ বাস্তবায়নে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: আলী রীয়াজ

২০
X