স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৩, ১২:১৫ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কত টাকায় সৌদি ক্লাবে গেলেন বেনজেমা?

আল ইত্তিহাদের জার্সিতে করিম বেনজেমা। ছবিঃ টুইটার
আল ইত্তিহাদের জার্সিতে করিম বেনজেমা। ছবিঃ টুইটার

রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার নতুন ঠিকানা সৌদি ক্লাব আল ইত্তিহাদ। মঙ্গলবার রাতে সৌদি ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ঘোষণা দেয় ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে নিজেদের দলে ভেড়ানোর। ফলে রিয়াল মাদ্রিদের একসময়ের সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বী হলেন ফরাসি এই তারকা। সিআরসেভেনের দল আল নাসরকে পেছনে ফেলে সৌদি প্রো লিগের শিরোপা জেতে আল ইত্তিহাদ। নিজেদের শক্তি আরও বাড়াতে ২০২৬ সাল পর্যন্ত বেনজেমার সঙ্গে চুক্তি করেছে সৌদি ক্লাবটি। তিন বছরের চুক্তি শেষ হওয়ার পর সেই চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগ থাকবে। চুক্তি অনুযায়ী বেনজেমা মৌসুমপ্রতি আয় করবেন ১০০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১১৫২ কোটি ৯২ লাখ ৫৩ হাজার ১১০ টাকা। একই সঙ্গে সৌদি আরবের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন তিনি। এ জন্য বাড়তি আরও ২০ মিলিয়ন ইউরো পাবেন বেনজেমা। এর আগে রিয়াল মাদ্রিদে ফরাসি তারকার পারিশ্রমিক ছিল ২৮ মিলিয়ন ইউরো। সে হিসাবে অন্তত প্রায় চার গুণ বেশি আয় করবেন বেনজেমা। এতে রোনালদোর পরে দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হবেন তিনি। এদিকে, গত ডিসেম্বরে রেকর্ড পারিশ্রমিকে সৌদি আরবের আরেক ক্লাব আল নাসরে যোগ দেন রোনালদো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X