স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৯:৪৮ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হামজাদের ম্যাচ দেখতে যেসব নির্দেশনা পালন করতে হবে সমর্থকদের

অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত
অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে ঘিরে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চরমে। ঈদের আমেজের মধ্যেই কাল (মঙ্গলবার) সন্ধ্যা সাতটায় ঢাক জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচ। দেশের ফুটবলপ্রেমীরা মুখিয়ে আছেন প্রিয় দলকে সমর্থন জোগাতে। তবে মাঠে প্রবেশ ও খেলা উপভোগের বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে দেওয়া হয়েছে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা।

বাফুফের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়, তবে স্টেডিয়ামের সব গেট খুলে দেওয়া হবে দুপুর ২টায়। অর্থাৎ যারা খেলা দেখতে আসবেন, তাদেরকে মাঠে কাটাতে হতে পারে টানা সাত ঘণ্টারও বেশি সময়।

নিরাপত্তার স্বার্থে দর্শকদের ব্যাগ, পানির বোতল বা অতিরিক্ত কোনো সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে অনুরোধ করা হয়েছে—যারা টিকিট সংগ্রহ করতে পারেননি, তারা যেন স্টেডিয়ামের গেটে ভিড় না করেন। খেলা দেখার জন্য ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় আয়োজন করা হচ্ছে সরাসরি সম্প্রচারের।

বাফুফে জানিয়েছে, যেকোনো ধরনের জাল টিকিট বা টিকিট সংক্রান্ত অনিয়মে তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হয়েছে পুরো স্টেডিয়াম এলাকায়। বিশেষভাবে, যারা তিন নম্বর গেট দিয়ে প্রবেশ করবেন, তাদের জন্য দৈনিক বাংলা ও রাজউক মোড় থেকে দুটি আলাদা লেন বরাদ্দ থাকবে—একটি লেনে থাকবে শুধুই দর্শকদের চলাচল, অন্যটিতে যানবাহনের।

তবে দীর্ঘ সময় গ্যালারিতে অবস্থানের পরিপ্রেক্ষিতে খাওয়াদাওয়ার ব্যবস্থা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাফুফে।

আয়োজনের দিক থেকে এবার বেশ ব্যতিক্রমী প্রস্তুতি নিয়েছে ফেডারেশন। ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে থেকে স্টেডিয়ামে থাকবে গান-বাজনার আয়োজন, যা সাধারণত গেমস বা বড় টুর্নামেন্টের ক্ষেত্রে দেখা যায়। একটি একক আন্তর্জাতিক ম্যাচের আগে দেশের ফুটবলে এমন আয়োজন এবারই প্রথম।

১৬৫৯ দিন পর ঢাকায় ফিরছে আন্তর্জাতিক ফুটবল। সেদিক থেকেও ম্যাচটি স্মরণীয় করে রাখতে বদ্ধপরিকর আয়োজকরা। এখন দেখার পালা, মাঠের খেলায় কতটা আনন্দ দিতে পারেন জামাল ভূঁইয়ারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপনি গুলি করলে আমরা কী এখানে বসে থাকব? বিএসএফকে কড়া জবাব বিজিবির

মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফসহ ৪ জনের রায় শিগগিরই

কোন পেশার মানুষ সবচেয়ে দ্রুত চাকরি ছাড়েন?

তামিমার সাবেক স্বামীর প্রতিক্রিয়া / তারা অত্যন্ত ক্ষমতাধর, বড় বড় জায়গায় লিংক আছে

আন্তর্জাতিক বাজারে ১১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

খালাস পেয়ে নাসির হোসেনের প্রতিক্রিয়া

বাউফলে ‘ছাত্র সংগঠনের কর্মীদের’ মদ পানের ভিডিও ভাইরাল

নাসির-তামিমার রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বাদীপক্ষ

যে ৩ সমীকরণে বিশ্বকাপে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো 

পুশইন ও সীমান্ত হত্যা ইস্যু / সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল

১০

নো ম্যান্স ল্যান্ডে বৃদ্ধকে রেখে গেল বিএসএফ

১১

জাতীয় বাজেট ২০২৬-২৭ : কওমি শিক্ষাধারার উন্নয়নে বরাদ্দ হোক

১২

ইউনিয়ন পরিষদ উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ

১৩

মশা মশার কাজ করছে, আপনি আপনার দায়িত্ব পালন করছেন তো? প্রশ্ন গাজীপুরের ডিসির

১৪

চলো এগিয়ে যাই, আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ হয়ে : মেসি

১৫

পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

১৬

৬ নবজাতকের মৃত্যু : আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার

১৭

জানালেন আইনজীবী / যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা

১৮

অদক্ষতার মূল্য দিচ্ছে মানবতা / কূটনীতির ব্যর্থতাই যুদ্ধের জন্ম দেয়

১৯

বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 

২০
X