স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাবরেরার পদত্যাগ দাবি করলেন বাফুফে সদস্য

হ্যাভিয়ের ক্যাবরেরা। ছবি : সংগৃহীত
হ্যাভিয়ের ক্যাবরেরা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে ঘিরে চলমান বিতর্কে এবার প্রকাশ্যেই পদত্যাগের দাবি তুললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। শনিবার (১৪ জুন) সকালে বাফুফে আয়োজিত এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হঠাৎ করেই ক্যাবরেরার বিরুদ্ধে সরব হন তিনি।

শাহীন বলেন, ‘আমি আজ এখানে অডিট বা গভর্মেন্ট রিলেশন নিয়ে কিছু বলতে আসিনি। আমি জাতীয় দল কমিটির সদস্য হিসেবে একটা কথাই বলতে এসেছি—জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পদত্যাগ চাই। দেশের ১৮ কোটি মানুষের এটিই প্রত্যাশা।’

বাফুফের এই সংবাদ সম্মেলনে সভাপতিসহ বিভিন্ন কমিটির চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। ২১ সদস্যের নির্বাহী কমিটি থেকে ১৫ জন সভায় যোগ দিলেও, শাহীনের বক্তব্য ছিল সবচেয়ে বিস্ফোরক। মঞ্চে এক কোণায় গোমড়া মুখে বসে থাকা এই সদস্যের ক্ষোভ স্পষ্ট হয়ে ওঠে যখন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার তাকে ভিন্ন বিষয়ে বক্তব্য রাখতে অনুরোধ করেন।

শাহীন তার বক্তব্যে জাতীয় দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স, কৌশলগত ভুল ও খেলোয়াড় নির্বাচনে গড়মিলের বিষয়গুলো ইঙ্গিত করে সরাসরি কোচের দায় উল্লেখ করেন। বিষয়টি নিয়ে বাফুফের অন্য সদস্যরা বিব্রতবোধ করেন বলে জানা গেছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এ বিষয়ে বলেন, ‘এটা সত্যিই দুর্ভাগ্যজনক। আমরা বিষয়টি অভ্যন্তরীণভাবে আলোচনা করব।’

এদিকে, সাংবাদিকদের একাধিক প্রশ্নেও ক্যাবরেরা প্রসঙ্গে সরাসরি উত্তর দেননি সভাপতি। তিনি জানান, ‘এখনই এই বিষয়ে মন্তব্য করা প্রি-ম্যাচিউর হবে। আমাদের জাতীয় দল কমিটি নিয়মিতভাবে পারফরম্যান্স মূল্যায়ন করে, সে প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

সম্প্রতি সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর থেকেই ক্যাবরেরার কোচিং দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। তার কৌশল ও সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট মহলে অসন্তোষ বাড়ছে। শাহীনের এই প্রকাশ্য প্রতিবাদ সেই ক্ষোভেরই প্রতিফলন—যা এখন বাফুফের ভেতরেই নতুন আলোড়ন তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X