স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৫, ১১:১৬ এএম
আপডেট : ২০ জুন ২০২৫, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রি-কিকে গোল, ক্লাব বিশ্বকাপে মেসির নতুন রেকর্ড

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

আবারও সেই জাদুকরি বাঁ পা। আবারও অসাধারণ এক ফ্রি-কিক। আর তাতেই ক্লাব বিশ্বকাপে গোল করে গড়লেন নতুন এক রেকর্ড লিওনেল মেসি। পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি-কিকে ইন্টার মায়ামিকে জিতিয়ে ইতিহাসে নাম লেখালেন আর্জেন্টাইন মহাতারকা।

আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে মেসির সেই অনবদ্য ফ্রি-কিক গোলটি আসে ২০ গজ দূর থেকে। পোস্টের একেবারে কাছে থাকা গোলরক্ষক মাঝ বরাবর দাঁড়িয়ে ছিলেন, ফাঁকা ফার পোস্টের দিকেই বল পাঠালেন মেসি। বলটি পোস্টে লেগে জালে জড়াতেই স্টেডিয়ামজুড়ে উল্লাস। ম্যাচ শেষে দেখা গেল, সেটিই হয়েছে জয়সূচক গোল।

এই গোলটি মেসির ক্লাব বিশ্বকাপে প্রথম গোল এবং ক্যারিয়ারের ৬৮তম ফ্রি-কিক গোল। আর এই গোলের সুবাদে তিনি এখন ক্লাব বিশ্বকাপে সর্বাধিক বয়সে গোল করা আর্জেন্টাইন ফুটবলার- ৩৭ বছর ৩৬০ দিন বয়সে গোল করে পেছনে ফেলেছেন আরেক আর্জেন্টাইন কিংবদন্তি হ্যাভিয়ের জানেত্তিকে (৩৭ বছর ৪ মাস ৫ দিন)।

গোল করার পর আনন্দে ভাসলেও মেসির প্রতিক্রিয়া ছিল শান্ত ও বাস্তবসম্মত। ডাজনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জয়টা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে ড্র করে কিছুটা হতাশ ছিলাম। আজ আমরা দেখিয়েছি, আমরা প্রতিযোগিতায় লড়তে এসেছি। তরুণরা আজ অনেক ভালো খেলেছে।’

নিজের গোলের ব্যাখ্যায় মেসি বলেন, ‘আমি দেখছিলাম গোলরক্ষক মাঝ বরাবর দাঁড়ানো, পোস্ট ঢাকেনি। আমি জায়গাটা লক্ষ্য করে শট নিই, আর বলটা ঠিক সেখানেই গেল।’

এই জয়ে গ্রুপ ‘এ’-তে ভালো অবস্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি, যারা প্রথম ম্যাচে আল আহলির সঙ্গে ড্র করেছিল। তাদের পরের ম্যাচ হবে ব্রাজিলের অন্যতম শক্তিশালী ক্লাব পালমেইরাসের বিপক্ষে, যেখানে জয় মানেই দ্বিতীয় রাউন্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X