স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে ব্যালন ডি’অর জয়ী বোনমাতি!

আইতানা বোনমাতি। ছবি : সংগৃহীত
আইতানা বোনমাতি। ছবি : সংগৃহীত

ইউরো ২০২৫ শুরুর মাত্র ক’দিন আগে স্পেন নারী দলের জন্য এ যেন বাজ পড়ার মতো খবর! টানা দুইবারের ব্যালন ডি’অর এবং ফিফা বর্ষসেরা নারী ফুটবলার আইতানা বোনমাতি ভাইরাল মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার জাপানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩-১ গোলের জয় পেলেও, ম্যাচ শেষে স্প্যানিশ কোচ মন্টসে তোমে জানালেন দুঃসংবাদটি। ‘ডাক্তাররা জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মেনিনজাইটিস শব্দটা ভীতিকর শোনালেও চিন্তার কিছু নেই। আইতানাকে নিয়ে আমরা ধৈর্য ধরছি,’ বললেন তোমে।

২৭ বছর বয়সী মিডফিল্ডার বোনমাতি ইনস্টাগ্রাম স্টোরিতে হাসপাতালের বিছানায় বসে খেলা দেখার একটি ছবি শেয়ার করে মনোবল দেখিয়েছেন। কিন্তু তার মাঠে ফেরা কবে—তা নিয়ে এখনই কিছু বলার নেই দলের। ‘তার জন্য আমরা যতটা সম্ভব অপেক্ষা করব,’ বলেও জানিয়ে রাখেন তোমে।

বার্সেলোনার এই তারকা ইতোমধ্যেই স্পেনের জার্সিতে ৭৮ ম্যাচে ৩০ গোল করেছেন। ২০২৩ নারী বিশ্বকাপ ও ২০২৪ নেশন্স লিগ জয়ে ছিল তার অসামান্য অবদান। এমন একজন খেলোয়াড়কে ছাড়া ইউরো শুরু করা স্পেনের জন্য হবে এক বিশাল চ্যালেঞ্জ।

গ্রুপ ‘বি’-তে স্পেনের প্রতিপক্ষ পর্তুগাল, ইতালি ও বেলজিয়াম। ৩ জুলাই পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে লা রোজা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেন নারীদের সর্বোচ্চ সাফল্য ১৯৯৭ সালের সেমিফাইনাল—এবার কি সেই ইতিহাস বদলানোর মিশন শুরুই হবে দুঃসংবাদের ছায়ায়?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X