স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১২:২২ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মেসির সঙ্গে খেলতে মায়ামি আসছেন ডি পল

রদ্রিগো ডি পল ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
রদ্রিগো ডি পল ও লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

যা এতদিন ধরে ছিল গুঞ্জন, এবার তা বাস্তবতা। আর্জেন্টিনার জাতীয় দলের মাঝমাঠের প্রাণভোমরা রদ্রিগো ডি পল যাচ্ছেন ইন্টার মায়ামিতে, যেখানে তার পুরোনো বন্ধু ও সতীর্থ লিওনেল মেসি অপেক্ষায় আছেন নতুন এক জুটি গড়ার।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস নিশ্চিত করেছে, ডি পল চার বছরের চুক্তিতে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিচ্ছেন। অর্থাৎ, আগামী বিশ্বকাপ পর্যন্ত তিনি থাকবেন মায়ামিতে। অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে তার চুক্তি চলছিল ২০২৬ সালের জুন পর্যন্ত; কিন্তু তিনি এবার প্রাক-মৌসুম অনুশীলনে না গিয়ে এখনই যুক্তরাষ্ট্রের পথে রওনা হচ্ছেন।

৩১ বছর বয়সী ডি পলের এই সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ। যুক্তরাষ্ট্রে বসবাসের ইচ্ছা ছিলই, তাতে বাড়তি মাত্রা যোগ করেছে মেসির উপস্থিতি, সঙ্গে লুইস সুয়ারেজ, জর্দি আলবা, সার্জিও বুসকেটসের মতো বন্ধুদের থাকা। এটাই তাকে ইউরোপ ছেড়ে টেনে এনেছে উত্তর আমেরিকার ফুটবলে।

যদিও অ্যাতলেটিকোতে তিনি এখনো ছিলেন ডিয়েগো সিমেওনের প্রথম একাদশে অপরিহার্য, তবুও পেশাদার সিদ্ধান্ত নিয়েছেন ভিন্ন পথে হাঁটার।

ডি পলের রিলিজ ক্লজ ছিল প্রায় ১৫ মিলিয়ন ইউরো, তবে শোনা যাচ্ছে ইন্টার মায়ামি সেই পরিমাণ দিতে নারাজ ছিল। শেষমেশ আলোচনার মাধ্যমে কম অর্থেই সম্পন্ন হয়েছে চুক্তি, যদিও সুনির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হয়নি।

ক্লাব ক্যারিয়ারে পরিসংখ্যান

  • অ্যাতলেটিকো মাদ্রিদ: ১৮৭ ম্যাচ, ১৪ গোল
  • উদিনেজে: ১৮৪ ম্যাচ, ৩৪ গোল
  • ভ্যালেন্সিয়া: ৪৪ ম্যাচ, ২ গোল

২০১৪ সালে যে রেসিং ক্লাবে তার ক্যারিয়ার শুরু হয়েছিল, তারা ফেরানোর চেষ্টাও করেছিল। কিন্তু এখনই নয়, সম্ভাবনা খোলা থাকল ২০২৬ বিশ্বকাপের পরের জন্য।

অল্প কিছুদিন আগেও ডি পলের কাছে ছিল সৌদি আরবের লোভনীয় প্রস্তাব, যেটি কোচিং স্টাফের অনুমোদনও পেয়েছিল। কিন্তু সবকিছু বিবেচনায় নিয়ে তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিযোগিতা, ব্যক্তিগত জীবনযাপন ও বন্ধুত্ব—এই তিনের ভারসাম্য খুঁজে পেয়েছেন মায়ামিতে।

মেসি ও ডি পল, একই ক্লাবে, একই মাঠে—কেবল জাতীয় দলের সাফল্য নয়, এবার ক্লাব পর্যায়েও সেই ‘আর্জেন্টাইন সিম্ফনি’ বাজাতে প্রস্তুত ইন্টার মায়ামি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X