বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১১:৩২ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

অবশেষে জানা গেল মেসি-ইয়ামালদের ফিনালিসিমার তারিখ

সব ঠিক থাকলে তাড়াতাড়ি দেখা যাবে দুই দলের দ্বৈরথ। ছবি : সংগৃহীত
সব ঠিক থাকলে তাড়াতাড়ি দেখা যাবে দুই দলের দ্বৈরথ। ছবি : সংগৃহীত

শেষ পর্যন্ত অপেক্ষার অবসান। কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের মধ্যে ‘ফিনালিসিমা’ নামের বহুল প্রতীক্ষিত মহারণের তারিখ সামনে এসেছে। ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে এই ম্যাচটি বিশ্বকাপ শুরুর ঠিক আগে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে বাড়তি রোমাঞ্চ যোগ করবে।

মার্চের ১৭ থেকে ২৫ তারিখের মধ্যে এই মহা-লড়াই আয়োজনে সম্মত হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। ৭৫তম ফিফা কংগ্রেসে ক্লদিও ‘চিকি’ তাপিয়া ও রাফায়েল লাওসানের মধ্যে আলোচনার মাধ্যমেই এই ম্যাচ চূড়ান্ত হয়। তবে একটি শর্ত রয়ে গেছে—স্পেনকে অবশ্যই বিশ্বকাপ সরাসরি কোয়ালিফাই করতে হবে। কারণ দ্বিতীয় স্থান পেলে তাদের মার্চ মাসেই খেলতে হবে প্লে-অফ, ফলে ফিনালিসিমার সম্ভাবনা শেষ হয়ে যাবে।

তবে স্পেনের বর্তমান গ্রুপে (তুরস্ক, জর্জিয়া ও বুলগেরিয়া) অবস্থান ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় সরাসরি যোগ্যতা অর্জনের সম্ভাবনাই বেশি।

ভেন্যু এখনও নির্ধারিত হয়নি। শুরুতে যুক্তরাষ্ট্রের কথা ভাবা হলেও এখন আলোচনায় উঠে এসেছে এশিয়ার দুই শক্তিশালী আয়োজক—কাতার ও সৌদি আরব। বিশ্বকাপের আগে মধ্যপ্রাচ্যের বিলাসবহুল স্টেডিয়ামে একটি ‘ওয়ার্ম-আপ’ ম্যাচ হিসেবে এই ফাইনালসিমা আয়োজন করতে উন্মুখ তারা। দুই দেশই ইতোমধ্যে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে।

২০২২ সালের মতো এবারও ফিনালিসিমা হবে বিশ্বকাপের কয়েক মাস আগে। সেই আসরে আর্জেন্টিনা ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার প্রতিপক্ষ ইউরোজয়ী স্পেন। নতুন প্রজন্মের প্রতিভা লামিনে ইয়ামাল মুখোমুখি হতে পারেন লিওনেল মেসির—এটাই ম্যাচটিকে করে তুলেছে আরও মর্যাদাপূর্ণ ও উপভোগ্য।

বিশ্বকাপের আগে এটি হতে পারে আর্জেন্টিনার শেষ বড় ম্যাচ, যেখানে লিও মেসি আর একবার জাতীয় দলের জার্সিতে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, স্পেনের তরুণ ব্রিগেডও নিজেদের পরখ করে নেবে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে।

ম্যাচের স্থান ও সময় নির্ধারণ এখন কেবল সময়ের অপেক্ষা। তবে যা নিশ্চিত, মার্চ ২০২৬-এ ফুটবলবিশ্বের চোখ থাকবে মেসি বনাম ইয়ামাল, আর্জেন্টিনা বনাম স্পেনের ফিনালিসিমার দিকে।

সূত্র : টিওয়াইসি স্পোর্টস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X