স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৫:০৪ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধু ফাব্রেগাসের ডাকে ইতালির ক্লাবে যোগ দেবেন মেসি?

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

সিরি আর ক্লাব কোমোর কোচ ও স্প্যানিশ কিংবদন্তি সেস ফাব্রেগাস ইঙ্গিত দিলেন, ভবিষ্যতে ফুটবলের সেরা তারকা লিওনেল মেসিকে কোমোর জার্সিতে দেখা যেতে পারে। যদিও আর্জেন্টাইন মহাতারকা আপাতত যুক্তরাষ্ট্রে খুশিই আছেন বলেও জানিয়েছেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার ও মেসির বন্ধু।

সম্প্রতি কোমোর প্রাক-মৌসুম ম্যাচে লিলের বিপক্ষে খেলা দেখতে গ্যালারিতে দেখা গেছে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তাদের সন্তানদের। তখন থেকেই গুঞ্জন- তবে কি মেসি ভাবছেন ইতালির লেক কোমো শহরে পাড়ি জমানোর কথা?

তবে কোচ ফাব্রেগাস জানালেন, বিষয়টা শুধুই বন্ধুত্বের সফর। সংবাদ সম্মেলনে তিনি বলেন,

‘আন্তোনেলা আমাদের বাসায় এক সপ্তাহ ছিল, যখন লিও সিনসিনাটি ও নিউ ইয়র্কে খেলতে গিয়েছিল। আমাদের পরিবারগুলো অনেক ঘনিষ্ঠ—আমাদের স্ত্রীদের মধ্যে দারুণ বন্ধুত্ব, বাচ্চারাও এক বয়সী।’

তবুও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেসির কোমোতে খেলার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি ফাব্রেগাস।

‘আমি কোমোর স্পোর্টিং ডিরেক্টর লুদি'কে বলেছি, আমরা অন্তত বলতে পারব—মেসি কখনও কোমোতে খেলেনি, তবে তার সন্তানরা এখানে খেলেছে! ভবিষ্যৎে কী হবে, বলা যায় না। ‘নেভার সে নেভার!’

মেসির বর্তমান চুক্তি চলবে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। এরই মধ্যে ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তির আলোচনাও চলছে। তবে কোমোর পক্ষ থেকে এমন ইঙ্গিত ভবিষ্যতের জন্য নতুন সম্ভাবনার জানালা খুলে দিয়েছে।

ফাব্রেগাসের অধীনে গত মৌসুমে সিরি আর অভিষেকেই ১০ নম্বরে শেষ করেছে কোমো। তিনি নিজে কোমোর সঙ্গে চুক্তিবদ্ধ ২০২৮ সাল পর্যন্ত।

মেসি শেষ পর্যন্ত কি সত্যিই বন্ধু ফাব্রেগাসের ডাকে ইতালির কোমোতে নাম লেখাবেন? সময়ই এর উত্তর দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১০

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১১

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১২

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৩

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৪

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৭

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৮

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৯

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

২০
X