মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৮:৫৬ এএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

ভক্তদের উদ্বেগ বাড়িয়ে মাত্র ১১ মিনিটে মাঠ ছাড়লেন মেসি

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। কিন্তু তার রাতটা শেষ হয়ে যায় মাত্র ১১ মিনিটেই। নেকাক্সার বিপক্ষে ম্যাচের শুরুতেই ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন আর্জেন্টাইন মহাতারকা।

চেজ স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইন্টার মায়ামি ও নেকাক্সার মধ্যকার লড়াইয়ের শুরুতেই হঠাৎ করেই চুপচাপ হয়ে পড়ে পুরো স্টেডিয়াম। বলের গতিপথ থেকে দূরে, বেঞ্চের সামনে মাটিতে শুয়ে পড়েন মেসি। চেহারায় স্পষ্ট কষ্টের ছাপ, ডান পায়ের হ্যামস্ট্রিং ধরে মালিশ করতে থাকেন তিনি।

তাৎক্ষণিকভাবে মাঠে ছুটে আসেন মেডিকেল স্টাফরা। কিন্তু দ্রুতই মেসি বুঝিয়ে দেন, খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। এতে সতীর্থদের পাশাপাশি টিম ম্যানেজমেন্টেও ছড়িয়ে পড়ে উদ্বেগ।

ম্যাচের দায়িত্বে থাকা কোচিং স্টাফ থেকে হস্তক্ষেপ করেন মেসির সাবেক জাতীয় দল সতীর্থ হাভিয়ের মাশ্চেরানো। দ্রুতই প্রস্তুত করা হয় বিকল্প খেলোয়াড় ফেদেরিকো রেদোন্দোকে। মেসির বদলে মাঠে নামেন তিনি, আর মিডফিল্ডে কিছুটা এগিয়ে যান রদ্রিগো ডি পল।

মেসিকে তখন সরাসরি নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে। সেখানেই তার প্রাথমিক চিকিৎসা চলে। খুব শিগগির স্ক্যান করানো হবে তার ডান পায়ে, যা চোটের প্রকৃতি ও গুরুতরতা নির্ধারণে সহায়ক হবে।

আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের এমন হঠাৎ চোট পুরো ফুটবলবিশ্বে তৈরি করেছে চরম উদ্বেগ। মেসির পরবর্তী ম্যাচগুলোতে অংশ নেওয়া আপাতত অনিশ্চিত, আর তার সুস্থতা নিয়ে এখন প্রার্থনায় পুরো ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা সমর্থক মহল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X