বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১০:২০ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রিমিয়ার লিগে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের উত্থান

ফারহান আলী ওয়াহিদ। ছবি : সংগৃহীত
ফারহান আলী ওয়াহিদ। ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের সঙ্গে পেশাদার চুক্তি স্বাক্ষর করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। এত দিন ক্লাবটির বয়সভিত্তিক দলে খেলা এই তরুণ উইঙ্গার সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চুক্তিসইয়ের ছবি পোস্ট করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

ফারহানের জন্ম ইংল্যান্ডে। তার বাবা-মা দুজনেই বাংলাদেশি হলেও তাদের জন্মও সেখানেই। ফুটবলে ফারহানের শুরুর পথ চেলসির যুব দলে। ২০১৯ সালে চেলসি অনূর্ধ্ব-১২ দল থেকে ফুলহামে যোগ দেওয়ার পর ধাপে ধাপে তিনি পাড়ি দিয়েছেন অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ দলে। গত মৌসুমে ফুলহামের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ২০ ম্যাচে সাতটি গোল ও চারটি অ্যাসিস্ট করেন তিনি। সেই মৌসুমেই অনূর্ধ্ব-২১ দলে অভিষেক ঘটে তার, যেখানে পিএসভির বিপক্ষে প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল কাপে গোল করে নজর কাড়েন।

চুক্তি স্বাক্ষর করে আবেগঘন প্রতিক্রিয়ায় ফারহান বলেন, 'এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ছোটবেলা থেকে এই মুহূর্তের জন্য আমি পরিশ্রম করে এসেছি। এটা সত্যি দারুণ এক যাত্রা ছিল। ফুলহামের প্রতিটি ধাপে আমি দুর্দান্ত এক দলের অংশ ছিলাম এবং সবাই আমাকে আপন করে নিয়েছে।'

নিজের পথচলায় পরিবার ও সতীর্থদের অবদানও স্বীকার করেছেন ফারহান। তিনি বলেন, ‘আমার পরিবার সবসময় পাশে থেকেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। তারা আমাকে বারবার মনে করিয়ে দিয়েছে—মাটিতে পা রাখতে হবে।’

বাংলাদেশি পটভূমি থেকে আসা ফারহানের এই অগ্রগতি দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে। যদিও তিনি এখনই বাংলাদেশের হয়ে খেলবেন কি না, তা নিশ্চিত নয়। ভবিষ্যতে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে জায়গা করে নেওয়ার দিকেই নজর থাকবে তাঁর। ২০২০ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেও মাঠে নামার সুযোগ হয়নি তাঁর।

হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী কিংবা জামাল ভূঁইয়ার মতো আরও এক সম্ভাবনাময় প্রবাসী ফুটবলারের উত্থানে বাংলাদেশের ফুটবল যেন আরেকটি নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে। এখন দেখার বিষয়, ফারহান ভবিষ্যতে লাল-সবুজের জার্সিতে দেখা যাবে কিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১০

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১২

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৩

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৪

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৫

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৬

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৭

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৯

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

২০
X