স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপজয়ী মেসিকে নিয়ে মিলল সুসংবাদ

লিওনেল মেসি। ‍ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ‍ছবি : সংগৃহীত

হালকা চোটে ভোগা বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে সুসংবাদ দিয়েছেন ইন্টার মিয়ামির সহকারী কোচ হাভিয়ের মোরালেস। বুধবার রাতে অরল্যান্ডো সিটির বিপক্ষে লিগ কাপের সেমিফাইনালে লিওনেল মেসি ও জর্ডি আলবার খেলার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। তবে এ ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে।

ডান পায়ের পেশিতে চোটের কারণে টাইগ্রেস ইউএএনএল-এর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি মেসি। একই ম্যাচে দ্বিতীয়ার্ধে হাঁটুর চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আলবাকে। পুরোপুরি ফিট না থাকায় শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে এমএলএস ম্যাচেও ছিলেন না তারা।

তবে সুসংবাদ হলো, গত দুই দিন মেসি ও আলবা দুজনই পুরো স্কোয়াডের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। ইন্টার মিয়ামির সহকারী কোচ বলেন, ‘জর্দি আর লিও আমাদের সঙ্গে অনুশীলন করেছে। তারা সম্পূর্ণ সেশন শেষ করেছে। ওদের অবস্থা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে তারা অনুশীলন করেছে এবং শেষ করতে পেরেছে, এটা ইতিবাচক দিক।’

বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে নিয়ে তিনি বলেন, ‘মেসি অনুশীলন করেছে, যা খুবই ইতিবাচক। আশা করি সে দলে থাকবে। তবে এ ধরনের ইনজুরির বিষয় প্রতিদিনই মূল্যায়ন করতে হয়। আমরা তার সর্বশেষ অবস্থা দেখে সিদ্ধান্ত নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ব্যবধানে জয়েও লাভ হলো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X