মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ব্রাজিলের কাছে পাত্তাই পেল না চিলি, দাপুটে জয় সেলেসাওদের

গোল করে উল্লাসে ব্রাজিলের ফুটবলাররা। ‍ছবি : সংগৃহীত
গোল করে উল্লাসে ব্রাজিলের ফুটবলাররা। ‍ছবি : সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলিকে উড়িয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। একের পর এক আক্রমণে চিলির রক্ষণভাগের ফুটবলারদের ব্যস্ত সময় পার করায় সেলেসাওরা। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকা ব্রাজিল শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।

মারাকানায় বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিসহ সব দিক থেকেই দাপট দেখায় ব্রাজিল। ৬৫ শতাংশ বলের দখল রাখা সেলেসাওরা ২২টি শট নিয়ে ৮টিই রেখেছে লক্ষ্যে। অন্য দিকে ৩৫ শতাংশ বলের দখল রাখা চিলি ৩টি শট নিলেও কোনোটিই লক্ষ্যে ছিল না। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ম্যাচটা কতটা একপাক্ষিক ছিল।

চিলির বিপক্ষে নিজেদের মাঠে ৪ মিনিটেই বল জালে জড়িয়েছিল ব্রাজিল। অফসাইড হওয়ায় সে যাত্রায় বেঁচে যায় চিলি। ৩৮ মিনিটে এস্তেভাওয়ের গোল ব্রাজিলকে শেষমেশ লিড এনে দেয়।

৪৫ মিনিটে চিলির গিয়ের্মো মারিপানকে রেফারি লাল কার্ড দেখালেও ভিএআরের কল্যাণে মাঠ ছাড়তে হয়নি তাকে। হলুদ কার্ডে রক্ষা পান তিনি। এরপর অবশ্য গুরুতর এক ফাউলের জন্য কাসেমিরোকে হলুদ কার্ড দেখতে হয়েছে প্রথমার্ধের একেবারে শেষদিকে।

দ্বিতীয়ার্ধেও চাপ বজায় রাখে ব্রাজিল। ৭২ মিনিটে লুকাস পাকেতা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। লুইজ হেনরিকের নিখুঁত অ্যাসিস্ট থেকে আসা এই গোল কার্যত ম্যাচের নিয়ন্ত্রণ নিশ্চিত করে।

৭৬ মিনিটে ব্রুনো গুইমারেস তৃতীয় গোল করলে ব্রাজিলের আধিপত্য আরও সুদৃঢ় হয়। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X