স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পিএসজি ম্যাচের আগে বার্সা শিবিরে বড় ধাক্কা

বার্সেলোনা পতাকা। ছবি : সংগৃহীত
বার্সেলোনা পতাকা। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের মঞ্চে পিএসজির মতো প্রতিপক্ষের বিপক্ষে নামার আগেই বড়সড় ধাক্কা খেল বার্সেলোনা। একসঙ্গে দু’জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়—গোলকিপার জোয়ান গার্সিয়া ও ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থেকে। এর ফলে হ্যান্সি ফ্লিকের শিষ্যদের জন্য তৈরি হয়েছে এক কঠিন সংকট।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার অনুশীলনে হাঁটুতে মারাত্মক চোট পান প্রথম পছন্দের গোলকিপার গার্সিয়া। পরীক্ষায় ধরা পড়েছে বাঁ হাঁটুর মেডিয়াল মেনিস্কাস ছিঁড়ে গেছে। শনিবার অস্ত্রোপচার করার পর অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। এ সময় গোলবার সামলানোর দায়িত্ব পড়বে অভিজ্ঞ পোলিশ গোলকিপার ভইচেখ সেজনির কাঁধে।

অন্যদিকে, ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া ভুগছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে। তার ডান পায়ের মাংসপেশিতে সমস্যা ধরা পড়েছে, যার ফলে কমপক্ষে তিন সপ্তাহ বাইরে থাকতে হবে। এতে করে তিনি মিস করবেন লা লিগার রিয়াল সোসিয়েদাদ ও সেভিয়ার বিপক্ষে ম্যাচ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নস লিগের পিএসজি লড়াই। তার জায়গায় ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে দেখা যেতে পারে বাম প্রান্তে।

বার্সার জন্য এটি নিঃসন্দেহে বিরাট ধাক্কা। কারণ ইউরোপীয় মঞ্চে প্রতিপক্ষ হিসেবে পিএসজি কেবল শক্তিশালীই নয়, শিরোপার অন্যতম দাবিদারও। তবে সামান্য স্বস্তির খবর হলো, তরুণ প্রতিভা লামিন ইয়ামাল ও ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে পুরো অনুশীলনে ফিরেছেন, ফলে তারা স্কোয়াডে থাকবেন।

এখন প্রশ্ন হলো—ফ্লিক কীভাবে সামলাবেন এই সংকট? একদিকে চোটে আক্রান্ত দুই মূল খেলোয়াড়, অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের বিগ ম্যাচ। বার্সা ভক্তরা তাই তাকিয়ে আছেন সেজনি, র‍াশফোর্ড ও ইয়ামালদের পারফরম্যান্সের দিকে, যারা হয়তো বদলে দিতে পারেন দলের ভাগ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

স্কুল ফিডিং প্রকল্পে নিম্নমানের খাবার সরবরাহ, মাদারীপুর থেকে গ্রেপ্তার ২

মৃত্যুর গুজব ছড়ালেও সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের দায়ে গ্রেপ্তার ২

চলন্ত মাইক্রোবাসে আগুন

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

১০

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

১১

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

১২

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

১৩

২ হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৪

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

১৫

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

১৬

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

১৭

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১৮

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১৯

একনেকে ৮ প্রকল্প অনুমোদন

২০
X